হুড়মুড়িয়ে কমে ছিল ‘অনুরাগের ছোঁয়া’-র (Anurager Chowwa) টিআরপি (TRP)। কাজে আসেনি সূর্যকে সরিয়ে অর্জুন-দীপার রসায়ন। তবে সম্প্রতি ধারাবাহিকের গল্পে ছোট্ট রূপার অ্যাক্সিডেন্ট ও বিরল রোগে আক্রান্ত হওয়ার প্লট টুইস্ট আসতেই টিআরপি তালিকার প্রথম পাঁচে জায়গা করে নিতে সক্ষম হয়েছে জনপ্রিয় এই মেগা (Bengali Mega Serial)।
এই মুহূর্তে, কুটনি মিশকার ষড়যন্ত্র ফাঁস হয়েছে সকলের সামনে। সূর্য সহ সেনগুপ্ত বাড়ির সকলে বুঝতে পেরেছে এতদিন দুধকলা দিয়ে কাল সাপ পুষেছে তারা। সূর্য দীপাকে আলাদা করার পিছনে একমাত্র হাত এই মিশকার। সূর্য নিজে যখন মিশকার বদমাইশির কথা জানতে পেরেছে, বিবেক দংশনে জেরবার হয়ে বাড়ি ছেরেছে সে।

সূর্য পাড়ি দিয়েছে অজানার উদ্দেশ্যে। সে চায় না কেউ তার খোঁজ করুক। তাই সোনা-রূপার মায়া কাটিয়ে সে পাড়ি দিয়েছে বহুদূর। ধারাবাহিকের গল্পে তাই আসছে একাধিক টুইস্ট। সোনা -রূপাও বাবার ভালোবাসা পাচ্ছে অর্জুনের থেকে। আর এসব দেখে দর্শকদের ধারণা তাহলে কি সূর্যকে সরিয়ে এবার অর্জুনকেই নতুন নায়ক করবে?
তবে দীপার বিপরীতে অর্জুনকে ঠিক কতটা পছন্দ করবে দর্শকরা? এই নিয়ে ধারাবাহিক প্রেমীদের মধ্যে চলছে জোড় তরজা। আর তরজা উস্কে দিয়ে সূর্য ওরফে নায়ক দিব্যজ্যোতি নিজের সমাজমাধ্যমে লিখেছেন,”সূর্য কখনো ডোবেনা। পৃথিবী ঘোরে তাই রাত হয়। সূর্য একই স্থানে উজ্জ্বল হয়ে থাকে।”
আরও পড়ুনঃ বড় দুর্ঘটনার কবলে দুর্জয়, রানীকে ফাঁসাতে রানীর শশুরবাড়ি হাজির ধ্রুব! নতুন সমস্যা শুরু রানীর জীবনে!
নায়কের এই পোস্ট জল্পনা বাড়িয়ে নেটমহলে। দিব্যজ্যোতির অনুগামীদের ধারণা নায়কের এই পোস্ট আসলে নতুন রূপে ধারাবাহিকের গল্পে প্রত্যাবর্তনের ইঙ্গিত। সুদীপা জুটিকে গল্পে না ফিরিয়ে আনলে টিআরপি ফের পড়ে যাবে তারও হুমকি মিলেছে নেটদুনিয়ায়।





