তুঁতে’-র প্রধান অভিনেত্রী আবার স্টার জলসায় ফিরছেন নতুন ধারাবাহিকে! খবর সামনে আসতেই খুশি দর্শক

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘তুঁতে’ (Tunte)। গরিব পরিবারের সাধারণ একটি মেয়ের গল্প অবলম্বনে তৈরি হয়েছিল ধারাবাহিকটি। মেয়েটির স্বপ্ন ছিল সে একদিন বড় ডিজাইনার হবে। কিন্তু নিম্নবিত্ত পরিবারের মেয়েটির জীবনে আসে একাধিক চড়াই-উৎরাই। ক্রমে তাঁর আলাপ হয় কলকাতার নামি ফ্যাশন হাউসের মালিক রঙ্গনের সাথে। দুজনের রসায়ন পরে বিবাহের স্বীকৃতি পায়। রঙ্গনের ঘরনী হয়ে ওঠে তুঁতে।

কিন্তু এখানেই শেষ নয়, নতুন মানুষটির সঙ্গে জীবন জড়িয়ে পড়ায় সংসার ও স্বপ্ন পূরণের বেড়াজালে জড়িয়ে পড়ে তুঁতের জীবন। নানান পরীক্ষার মধ্যে দিয়ে যেতে থাকে সে। তবে জীবনের বাঁকে যে এত বড় পরীক্ষা তাঁর জন্য অপেক্ষায় ছিল, তা জানা ছিল না তুঁতের। ধারাবাহিকের লিড রোল তথা হিরো রঙ্গনকে মেরে ফেলে শত্রুপক্ষ। রঙ্গনের মৃত্যুর পর বিধবা তুঁতের জীবনে নেমে আসে চূড়ান্ত পরীক্ষা।

এরপর ধারাবাহিকের গল্পে আসে চমক। রঙ্গনের মৃত্যুর পর তুঁতে শপথ নেয়, রঙ্গনের খুনিদের শাস্তি দেবে সে। জীবনের নতুন মোড়ে তুঁতের আলাপ হয় আইপিএস সিদ্ধার্থর সঙ্গে। বোঝা যায়, তিনি এবার থেকে তুঁতের নতুন নায়ক। তুঁতের সামনে এখন অনেক পরীক্ষা। আইপিএস সিদ্ধার্থ তাঁর বন্ধু হয়ে উঠেছেন। তুঁতের বিপদে তিনিই দেবদূত। তাঁর হাত ধরেই নতুন করে চড়াই উতরাই পেরোবে নায়িকা।

স্টার জলসার ‘তুঁতে’ ধারাবাহিকের লিড রোলে দেখা যায় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে। আর নায়কের ভূমিকায় ছিলেন অভিনেতা আরফিন রানা। প্রথম থেকেই রঙ্গন-তুঁতে তথা দীপান্বিতা-আরফিনের জুটি পছন্দ করতেন দর্শকেরা। রঙ্গনের মৃত্যুর পর তাই মন ভেঙেছে তাঁদের। তবে আইপিএস সিদ্ধার্থের ভূমিকায় গৌরব মন্ডলকেও বিশেষ পছন্দ করছেন ‘তুঁতে’ অনুরাগীরা।

 

View this post on Instagram

 

A post shared by Mishmee Das (@mishmeedas13)

‘তুঁতে’ ধারাবাহিকে রঙ্গন লাহিড়ীর বোনের ভূমিকায় অভিনয় করতেন অভিনেত্রী অনন্যা গুহ (Ananya Guha)। আর এবার থেকে অনন্যাকে দেখা যাবে সান বাংলার (Sun Bangla) জনপ্ৰিয় ধারাবাহিকে ‘কনস্টেবেল মঞ্জু’-এ (Constable Manju)। এই ধারাবাহিকে এক বড় নেতার চরিত্রে অভিনয় করবেন অনন্যা। যেই নেতার আওতায় কাজ করবে নায়ক শুভ্রজিৎ সাহা। গল্প অনুযায়ী, শুভ্রজিৎকে পছন্দ করবে অনন্যা। শীঘ্রই শুরু হবে নতুন এই ধারাবাহিক।