সবাই বুড়ো-বুড়ি হয়ে গেলেও বয়স কমেছে দ্যুতির! খড়ির চলে যাওয়ার দুঃখের মাঝেই দ্যুতিকে নিয়ে মজায় মাতল গাঁটছড়া ভক্তরা

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো স্টার জলসার ‘গাঁটছড়া’। যেটি এই মুহূর্তে স্টার জলসার সবচেয়ে পুরনো ধারাবাহিক। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যেত অভিনেত্রী সোলাঙ্কি রায় এবং অভিনেতা গৌরব চ্যাটার্জীকে। সেই সঙ্গে এই ধারাবাহিকে আরো চার গুরুত্বপূর্ণ অভিনেতা অভিনেত্রীকে দেখা যেত শ্রীমা ভট্টাচার্য, অনিন্দ্য চ্যাটার্জী, অনুষ্কা গোস্বামী এবং রিয়াজ লস্কর।

শুরুর প্রথম থেকেই খড়ি এবং ঋদ্ধির জুটি অত্যন্ত পছন্দ দর্শকদের। বলা যায় এক প্রকার এই জুটির রসায়ন দেখতেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা তুঙ্গে উঠেছিল। সেই সঙ্গে পার্শ্ব জুটি ছিল দ্যুতি রাহুল এবং কুনাল বনি। পরিবার থেকে ব্যবসা সবকিছু একা হাতে সামলেছে একটা সময় খড়ি। পর্দার খড়ি অর্থাৎ অভিনেত্রী সোলাঙ্কিকে টিভির পর্দায় দেখতে দর্শকরা অত্যন্ত পছন্দ করত। ভট্টাচার্য পরিবারের তিন বোন এবং সিংহরায় পরিবারের তিন ভাইকে নিয়েই গল্প এগিয়ে গিয়েছিল।

প্রথম থেকে দ্যুতি এবং রাহুল চরিত্রটি নেগেটিভ থাকলেও আস্তে আস্তে গল্পের সাথে সাথে তারা পজেটিভ চরিত্রে পরিণত হয়। কিন্তু সব বাধা বিপদ থেকে কাটিয়ে যখন সকলে একটু সুখের মুখ দেখল তখনই ধারাবাহিক থেকে খড়ি চরিত্রটি বিদায় নিল অর্থাৎ সন্তান জন্ম দিতে গিয়ে খড়ি চরিত্রটি মারা যায়। তারপরেই ধারাবাহিকে নেওয়া হয় ১৫ বছরের লিপ। গতকালের পর্ব থেকে দেখানো হচ্ছে এই ধারাবাহিকে ১৫ বছর কেটে গেছে এবং সকলের জীবন ধারা থেকে লুক সবকিছুই পরিবর্তন হয়েছে।

রিমঝিম বড় হয়ে গেছে, বনির দুই কন্যা সন্তান হয়েছে সেই সঙ্গে খড়ি যে পুত্র সন্তানের জন্ম দিয়েছিল সেও বড় হয়ে গেছে তার সাথে দ্যুতির ও এক মেয়ে রয়েছে যাকে এখনো দেখানো হয়নি। সিংহেরায় পরিবারের সকল বয়োজ্যেষ্ঠরা আরও বেশি বয়স্ক হয়ে গেছে। খড়িকে ছাড়া ঋদ্ধি নিজের জীবন চালিয়ে নিয়ে যাচ্ছে তার স্মৃতি আঁকড়ে ধরে। কিন্তু সকলের লুকের পরিবর্তনের সাথে সাথে দ্যুতির লুকেরও পরিবর্তন ঘটানো হয়েছে কিন্তু সেই নিয়ে উঠেছে নানান বিতর্ক।

প্রসঙ্গত দর্শকদের মত যে সকলে বুড়ো হয়ে গেছে সকলের বয়স বেড়েছে। কিন্তু দ্যুতির বয়স সেই জায়গায় কমে গেছে। যেখানে ছোট ছোট বাচ্চারা বড় হয়ে গেছে সেখানে দ্যুতি অর্থাৎ অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের যে লুক দিয়েছে তাকে আরো অল্পবয়সী মনে হচ্ছে। প্রসঙ্গত যতদূর মনে হচ্ছে গাঁটছড়ায় দেখানো হবে, এই মুহূর্তে বিজনেস অনেকটাই দ্যুতি সামলায় সেজন্য সে নিজেকে ফিট রাখে। কিন্তু দ্যুতির এই লুক যে দর্শকদের মনের মত হয়নি তা বোঝাই যাচ্ছে।