কাছাকাছি সূর্য-দীপা, অন্যদিকে পর্দা ফাঁস মিশকার, একসাথে জোড়া চমক ‘অনুরাগের ছোঁয়া’য়। স্টার জলসা (Star Jalsa)-র একগুচ্ছ ধারাবাহিকের মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। বলা যায় স্টার জলসার পুরোনো ধারাবাহিক এটি। বেশ কয়েকদিন আগে পর্যন্ত টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছিল এই ধারাবাহিক।
তবে আগের সপ্তাহে সেই জায়গা ছাড়তে হয়েছে এই ধারাবাহিককে। তবে টিআরপি রেটিং কমলেও বেশিরভাগ দর্শকেরই আকর্ষণ রয়েছে এই ধারাবাহিকের প্রতি। ইতিমধ্যে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে নিয়মিত দর্শকরা দেখেছে মিশকা (Mishka)-র পর্দা ফাঁস করতে ফিরে এসেছে তবলা (Tabla)। অন্যদিকে, আদালতে সূর্য (Surya) দীপা (Deepa)-কে ডিভোর্স দিতে গিয়ে বিচারক ৬ মাস একসাথে থাকার রায় দিয়েছে সূর্য-দীপাকে।
যা কিছুই হয়ে যাক না কেন দীপার ক্ষতিকরার পরিকল্পনা কোনদিনও ত্যাগ করতে পারবেনা মিশকা। সম্প্রতি দীপাকে গাড়ির ধাক্কা দেওয়ার চেষ্টা করে সে কিন্তু সৌভাগ্যবশত সূর্য বাঁচিয়ে নেয় দিপাকে, কিন্তু সূর্যের পায়ে আঘাত লাগে। এরপর থেকে সূর্যকে বেশ সেবা করছে দীপা। কোন সাহায্যের দরকার নেই এ কথা বারবার বললেও দীপা মানার পাত্রী নয় আর সূর্যর শেষে বাধ্য হয়ে দিপার কথা মেনে নিচ্ছে। অর্থাৎ দূরে চলে গেলেও আবার কোন এক অজানার টানের কাছাকাছি চলে আসছে সুদীপা জুটি।
এ দিনের পর্বে বেশ মজা পেয়েছে দর্শক। সূর্য আর দীপা, বর্তমানে রয়েছে দীপার বাড়িতে। সেখানেই পাড়ার লোকজন দল বেঁধে দেখতে আসে তাদের জামাইবাবু অর্থাৎ সূর্যকে। সূর্যের পায়ে ব্যান্ডেজ বাধা দেখে তাকে সাহায্য করার লক্ষ্যেই চ্যাংড়া করে বিছানায় তুলে দিতে চায় কয়েকটি পাড়ার ছেলে আর সেই দৃশ্য দেখে হাসি থামছে না দর্শকদের। বর্তমানে ঘটে চলা বিষয়গুলি এতদিন ধরে মিস করছিলেন দর্শকরা।
ধীরে ধীরে সূর্য বুঝতে পারছে, দোষ শুধু দীপার ছিল না তারও ছিল। কোর্টের নির্দেশে একই ছাদের তলায় থাকতে থাকতে এই দীর্ঘ আট বছরের ভুল বোঝাবুঝি মান অভিমান সমস্ত দূরত্ব আস্তে আস্তে দূর হচ্ছে। দীপা ভালবেসে নিজের হাত বাড়িয়ে রেখেছে এখন শুধু সূর্যের হাত দীপার হাতে রাখার পালা। আসন্ন পর্বতে হয়তো দর্শকরা দেখতে পাবেন সব বাধা মান অভিমান পেরিয়ে কাছাকাছি এসেছে সুদীপা জুটি।





