লেখিকার জন্য গুড্ডি লোকে পছন্দ করছে না কিন্তু অন্য দিকে মা মেয়ে দুই চরিত্রে সাবলীল অভিনয় করে তাক লাগিয়ে দিচ্ছেন শ্যামৌপ্তি

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত ‘গুড্ডি’ (Guddi) ধারাবাহিকটি নিয়ে সোশ্যাল মিডিয়ার চর্চা-আলোচনা চলতেই থাকে। টিআরপি তালিকায় পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও, গুড্ডি-অনুজের (Anuj) সিরিয়াল বরাবর চর্চার কেন্দ্রে থেকেছে। কখনও পরকীয়া দেখিয়ে, কখনও আবার আচমকাই নায়কের মৃত্যু দেখিয়ে চমক দেখিয়েছে এই সিরিয়াল।

স্টার জলসার এই সিরিয়াল যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন, ইতিমধ্যেই নায়ক অনুজের মৃত্যু হয়েছে। প্রথম স্বামীকে হারিয়ে প্রচণ্ড ভেঙে পড়েছিল গুড্ডি। এখন অবশ্য কাজে ফিরেছে সে। নিজেকে কিছুটা সামলে নিয়েছে। তবে সিরিয়ালে এখন দেখানো হতে চলেছে অনুজের ছেলে পুবলু (Publu) এবং গুড্ডির পাতানো মেয়ে রেশমির জীবন কোন দিকে গড়ায়।

লেখিকা লীনা গাঙ্গুলীর এই সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করছেন শ্যামপ্তি মুদলি এবং রণজয় বিষ্ণু। এই ধারাবাহিকের জন্য বেশ প্রশংসা পাচ্ছেন দুজনেই। ১৬ বছর বয়সী এক স্কুল পড়ুয়া মেয়ের চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে দাগ কাটছে।খুব ছোট বয়সেই বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তিনি পা রেখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ উপন্যাসের উপর নির্ভর করে বানানো একটি ধারাবাহিকে অভিনয় করেই হয়েছিল তার অভিষেক।

তারপর এই ইন্ডাস্ট্রিতে ২ দশক কাটিয়ে ফেললেন নায়িকা হয়ে।ছোট বয়স থেকেই তিনি নাচতে ভালোবাসেন। নাচের হাত ধরেই অভিনয় জগতে প্রবেশ ঘটে তার। ‘চোখের বালি’র পর ‘পটল কুমার গানওয়ালা’, ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘দাসী’, ‘বাজলো তোমার আলোর বেণু’, ‘ধ্রুবতারা’ ধারাবাহিকে তিনি পরপর কাজের সুযোগ পেয়েছেন। এখন তাকে ‘গুড্ডি’ ধারাবাহিকে দেখা যাচ্ছে।২০১৭ সালে ‘চোখের বালি’ ধারাবাহিকের পর ‘দাসী’ ধারাবাহিকে তিনি প্রথমবার নায়িকার চরিত্রে অভিনয় করার সুযোগ পান। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি।

গুড্ডি ধারাবাহিকেও তার অসাধারণ অভিনয়ের উদাহরণ পেয়েছে দর্শক একটি প্রানোজ্জল তরুণী থেকে মা এবং তারপর আবার একটি তরুণী। ভিন্ন বয়সের চরিত্রগুলিকে নিজের মধ্যে একটার পর একটা ফুটিয়ে তোলা সত্যিই কঠিন ব্যাপার যেটা করে দেখিয়েছে গুড্ডি। লীনা গাঙ্গুলী গল্পটিকে নষ্ট না করে দিলে প্রথম থেকে বেশ ভালই লেগেছিল এই ধারাবাহিকটি দর্শকদের। বর্তমানে দর্শকরা চান আর যেন লীনা গাঙ্গুলী গল্পটাকে না ঘেঁটে দেয়। প্রথম পর্বে যে ভুলগুলো তিনি করেছিলেন সেগুলো যেন এখানেও না করেন।