গোপনে বিয়ে সেরে ফেললেন অঙ্কুশ ঐন্দ্রিলা! “ঢাক ঢোল পিটিয়ে করতে হবে তার কোনো মানে নেই” বললেন অভিনেতা

বর্তমানে বাংলা বিনোদন দর্শকদের জীবনের একটা মূল্যবান অংশ হয়ে উঠেছে। তাই এই বিনোদনের সাথে জড়িত মানুষরাও তাদের অনেক কাছের। তাদের জীবনের ক্ষতি নাটি জানতে সব সময় আগ্রহী থাকেন দর্শক মহল। এই মুহূর্তে টালিগঞ্জের বেশকিছু জুটিকে নিয়ে দর্শক মহলে চর্চার শেষ নেই। সেই তালিকায় একদম উপরের সরিতেই রয়েছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন। দীর্ঘদিন ধরেই প্রেম করছেন তাঁরা।

প্রেমটা অনেকদিন ধরে করলেও এখনো অবধি বিয়ের কোন নাম বন্ধ নেই। এই বিখ্যাত জুটি বিয়েটা কবে করছেন এই প্রশ্ন এখন প্রতিটি দর্শকের মনে ঘোরাফেরা করছে। কথা ছিলো ২০২৩-এই বিয়েটা সেরে ফেলবেন ঐন্দ্রিলা অঙ্কুশ। কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বিয়ে সংক্রান্ত প্রশ্নের জবাবে অঙ্কুশ দিলেন বড় চমক। লুকিয়ে লুকিয়ে ইতিমধ্যেই নাকি বিয়েটা সেরে ফেলেছেন টলি পাড়ার এই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী!

২০২৩-এর শেষে বিয়ে করবেন তিনি এই কথাটা ডান্স বাংলা ডান্সের একটি এপিসোডে জানিয়েছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। সেই কথা অনুযায়ী কাজ না হওয়ায় এক জনপ্রিয় সংবাদমাধ্যম এর তরফ থেকে এই বিষয়েই আরো বিস্তারিত জানতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল সেই সময়। তখন ঐন্দ্রিলা বলেন, “না এখন বিয়ে করছি না। কাজের প্রচুর চাপ চলছে আমাদের। তাই এই বিষয়টা নিয়ে এখন ঠিক ভাবছি না।”

দীর্ঘ বছর ধরে সম্পর্কে আবদ্ধ রয়েছেন তাঁরা। অঙ্কুশ আর ঐন্দ্রিলা একসঙ্গেই থাকেন বহুদিন ধরে। তবু সম্পর্কের পরিণতি হচ্ছে না কেনো? এমনই নানান ধরণের প্রশ্ন করতে থাকে সকলেই। অঙ্কুশ তাঁর আগামী ছবির প্রস্তুতি নিয়ে ব্যস্ত আর এই ছবিটি সম্প্রচারিত হবে তার নিজের প্রোডাকশন হাউজ থেকে। সেই ছবিতে দেখা মিলবে ঐন্দ্রিলারও। ইতিমধ্যে ছবির টিজারও সামনে এসেছে। আর সেটা দেখামাত্রই হইচই পড়ে গিয়েছে নেট পাড়ায়।

এর মাঝেই কয়েকদিন আগে শ্যুটিং সেটে গুরুতর আহত হয়ে পা ভাঙে অভিনেতার। তার জন্য সার্জারিও করতে হয়েছে। ফলে সকলেই তাঁকে নিয়ে খানিক চিন্তিত ছিলেন। বিছানায় শুয়েই অঙ্কুশ তার ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়া মারফত যোগাযোগ বজায় রেখেছেন। সেখানেই তাঁর এক ভক্ত তাঁকে জিজ্ঞেস করেন, “আচ্ছা তুমি যে জি বাংলার স্টেজে বলেছিলেন ঐন্দ্রিলাদিকে ২০২৩ সালে বিয়ে করবে। কই সেই প্রমিজটার কী হল?” অঙ্কুশ সেই প্রশ্নের উত্তরে একটি পোস্ট করেন যার ক্যাপশনে লেখা, “সব জিনিস সবসময় যে জানা যাবে, তার কোনও মানে নেই। হতেই তো পারে যে বিয়ে হয়ে গিয়েছে। কেউ জানেই না। এগুলো সবসময় ঢাক ঢোল পিটিয়ে করতে হবে সেটার তো কোনও মানে নেই।” তবে কি সত্যি করে গোপনে বিয়ে সেরে ফেলেছেন তারা?