দর্শকদের জন্য সুখবর! জলসার নতুন ধারাবাহিকে নায়িকা হয়ে ফিরছেন দিতিপ্রিয়া রায়!

এই মুহূর্তে বাঙালি দর্শকদের অবসর জীবন যাপনের একটি অন্যতম বিষয় হলো বাংলা ধারাবাহিক। এই ধারাবাহিকের (Bengali Mega Serial) উন্নত বা প্রথম সারির চ্যানেল গুলিতে বর্তমানে আসছে নতুন নতুন সব ধারাবাহিক। আর সেই ধারাবাহিকগুলিকে জায়গা করে দিতে শেষ হচ্ছে নতুন পুরনো নির্বিশেষে একগুচ্ছ মেগা।

আরো পড়ুন: বন্ডে সই করে নিজেই ফেঁসে গেল শিমুল! জানতে পেরে তাকে ভুল বুঝল শতদ্রু!

টিআরপিতে (TRP) পিছিয়ে পড়লেই সেই ধারাবাহিক গুলোকে আর সম্প্রচার করতে আগ্রহ প্রকাশ করেন না চ্যানেল কর্তৃপক্ষ। কারণ টিআরপি কম থাকা মেগা গুলির সম্প্রচারে তেমন লাভবান হয়না চ্যানেল। আর এই মুহূর্তে প্রতিটি চ্যানেল সবার প্রথমে নিজেদের লাভটাই দেখে থাকে। এর মাঝেই শোনা যাচ্ছে জি বাংলার পর্দায় আসতে চলেছে এক নতুন ধারাবাহিক।

যত দূর জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি জি বাংলার পর্দায় এক নতুন আধ্যাত্মিক ধারাবাহিক নিয়ে আসতে চলেছে সুব্রত রায় এর প্রোডাকশন হাউজ। তবে এই ধারাবাহিকের নায়িকা কে হবে সেই নিয়ে বেশ দ্বন্দ্বে পড়েছিল প্রোডাকশন। সোনামনি সাহাকে প্রথমে অফার দেয় চ্যানেল তবে কোনো কারণ বসত তাকে নেওয়া সম্ভব নয়।

জানা গেলো এইবার এই নতুন ধারাবাহিক এর জন্য বেছে নেওয়া হয়েছে সবার প্রিয় রানী রাসমণি খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। জনপ্রিয় অভিনেত্রীকে যার আগমন হয়েছিল শিশু শিল্পী হিসেবে। বর্তমানে ছোট পর্দা থেকে শুরু করে ওটিটি মাধ্যমেও নিজের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে দিতিপ্রিয়া রায়। এইবার ফের ছোটো পর্দায় ফিরছেন তিনি। এই খবরে ভীষণ খুশি দর্শক মহল।

অভিনেত্রীকে অফার দিয়েছেন প্রডাকশন হাউজ। এখনো অবধি সেটা কনফার্ম করেননি অভিনেত্রী। তিনি বর্তমানে চুটিয়ে ওয়েব সিরিজ করতে ব্যাস্ত। এই সিরিজ আর সিনেমার মাঝে ধারাবাহিকের প্রধান চরিত্রে কি অভিনয় করতে রাজি হবেন দিতিপ্রিয়া? যদি অভিনেত্রী ফেরেন ভীষণ খুশি হবেন দর্শকরা সেকথা বলাই বাহুল্য।