জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত হিট মেগা ‘মনফাগুন’ (Mon Phagun)। ধারাবাহিকটি শেষ হলেও কেন্দ্রীয় চরিত্রে থাকা পিহু ও ঋষির জুটি নিয়ে এখনও চর্চা চলেই। কবে আবার একসঙ্গে দেখা যাবে তাঁদের? নিত্যদিন প্রশ্ন তোলেন দর্শক। তবে এতদিন এ নিয়ে মুখ না খুললেও এবার দর্শকদের অপেক্ষা শেষ হতে চলেছে। কারণ দিন কয়েকের মধ্যেই পর্দায় ফিরবে জলসার (Star Jalsha) হিট তারকা জুটি। ইতোমধ্যেই জানিয়েছে স্টার জলসা (Star Jalsha)।
‘মন ফাগুন’ ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সৃজলা গুহ ও অভিনেতা শন ব্যানার্জি। শনের চরিত্রটির নাম ছিল ঋষিরাজ আর সৃজলার চরিত্রের নাম ছিল প্রিয়দর্শিনী। রাজ ও পিহু অল্পদিনেই জনপ্রিয় হন দর্শক মহলে। সেই জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি এতটুকুও।
দর্শকরা চেয়েছিলেন নতুন ধারাবাহিকে কামব্যাক করুক রাজ-পিহু। কিন্তু সৃজলা সাফ জানিয়ে দেন, আপাতত ওয়েব সিরিজের কাজে তিনি বেশ ব্যস্ত। তাই নিয়মিত ধারাবাহিকে অভিনয় করা তাঁর পক্ষে সম্ভব নয়। নতুন ধারাবাহিকের অফারও ফিরিয়ে দেন অভিনেত্রী। অন্যদিকে শনের লক্ষ্য বড়পর্দার নতুন কাজ।
তবে জল্পনা-কল্পনার ইতি ঘটিয়ে শন-সৃজলা রাজি হলেন টেলিপর্দায় ফিরতে। ‘মন ফাগুন’ অনুরাগী দের জন্য এটি নিঃসন্দেহে খুশির খবর। শুধু তাই নয় স্টার জলসা কর্তৃপক্ষ এও জানিয়েছে যে, মাত্র দশ দিনের মধ্যেই নাকি টেলিভিশনে ফিরবে ‘মন ফাগুন’ জুটি।

আগামী ১০ মার্চ রবিবার রয়েছে স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ড। সন্ধ্যা ছটা থেকে জলসার পর্দায় সম্প্রচারিত হবে এই অ্যাওয়ার্ড শো। তারকা খচিত সন্ধ্যায় উপস্থিত থাকবেন জলসায় অভিনয় করা অভিনেতা -অভিনেত্রীরাও। আর সেখানেই আসবে ঋষি-পিহুর জুটি। আপাতত অনুরাগীদের তর আর সইছে না। শুরু হয়েছে জলসা অ্যাওয়ার্ড-এর কাউন্টডাউন।





