জেনে বুঝে সূর্য দীপার মধ্যে অর্জুনের প্রবেশ মেনে নিতে পারছে না দর্শক! অর্জুনকে সরানোর দাবী দর্শকমহলে

বর্তমানে স্টার জলসার (Star jalsha) সবচেয়ে পুরনো ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হচ্ছে অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa)। এই ধারাবাহিকের জনপ্রিয়তার অন্যতম কারণ হিসেবে দর্শকরা বিবেচিত করেছেন মেগা নায়ক সূর্য এবং নায়িকা দীপার জুটিকে। এই জুটিকে একসাথে সব সময় দেখতে চান ভক্তরা। সব মিলে গিয়েও আবার ভেঙ্গে যায় তাদের সম্পর্ক। যেটা একেবারেই মেনে নিতে পারেনি দর্শক মহল।

বর্তমান গল্প অনুযায়ী, সূর্য দিবার থেকে অনেক দূরে চলে গিয়েছে। দীপা ইচ্ছে করলেই আর সূর্যর কাছে যেতে পারছে না। রুপার এত বড় একটা খারাপ অবস্থাতেও নিজের বাবাকে কাছে পাচ্ছে না সে। কোন কিছুই দেখতে চায় না শুনতে চায় না সূর্য তাই চোখের সামনে সত্যিটা এলেও চোখ বন্ধ করে রয়েছে সে। অন্যদিকে একটু একটু করে দীপার জীবনে প্রবেশ করছে অর্জুন।

বেশ কিছুদিন ধরেই সূর্যের প্রাক্তন শ্বশুর মশাই অর্থাৎ প্রবীর এবং তার দুই মেয়ে সোনা এবং রুপা প্রত্যেকে মিলে দীপাকে বারবার অর্জুনের দিকে ঠেলে দিতে চেষ্টা করছে। দীপা যতবার বলছে সে একা থাকতে চায় ততবার দীপার কথা না শুনেই তাকে ব্যতিব্যস্ত করে তুলছে তার দুই মেয়ে। এই নিয়ে দর্শকদের ক্ষোভ আগা গড়াই দেখা যাচ্ছিল কিন্তু এইবার প্রোডাকশন হাউজের ওপর প্রচন্ড রেগে গেল ভক্তরা।

একটি ধারাবাহিক যে নায়ক নায়িকার হাত ধরে শুরু হয়েছে দর্শকরা সবসময় চান সেই নায়ক নায়িকা যেন সারা জীবন একে অপরের হাত ধরে থাকে। একেবারে শেষ অবধি যেন তাদের একসাথে দেখানো হয়। কিন্তু প্রোডাকশন সেটা কিছুতেই হতে দিচ্ছে না। সবকিছুর মাঝে ঢুকিয়ে দিচ্ছে অর্জুনকে। এই দিনের পর্বে দেখা যায় বন্ডে সই করার জন্য ওর জন্য নিজেকে দীপার স্বামীর পরিচয় দেয় আর ঠিক সেই সময়ে সেখানে চলে আসে সূর্য আর সবটা শুনে নেয়। স্বাভাবিকভাবেই সে ভুল বোঝে। বারবার এভাবেই দীপাকে সূর্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ।

এই বিষয়টা একেবারেই পছন্দ হচ্ছে না ভক্তদের। তারা দীপার সঙ্গে অন্য কোন নায়কের জুটি দেখতে চায় না তারা চায় সূর্যের সাথেই পুনরায় মিল ঘটক তার। ভক্তদের দাবি অর্জুনকে যেন খুব তাড়াতাড়ি ধারাবাহিক থেকে বাদ দেওয়া হয়। এই বিচ্ছেদ তারা মেনে নিতে পারছে না। দর্শকরা যে বিমুখ হচ্ছেন তার স্পষ্ট প্রভাব পরিলক্ষিত হচ্ছে ধারাবাহিকের টিআরপিতে। মাঝেমধ্যে প্রথম পাঁচে প্রবেশ করলেও এখানে টিকে থাকতে পারছে না অনুরাগের ছোঁয়া এবং প্রত্যেকবার প্রতিযোগিতা থেকে ছিটকে যাচ্ছে।।