একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে! এসেছে একের পর এক অভিযোগ! মুখ খুলতেই বিস্ফোরক দেবচন্দ্রিমা!

টেলিপাড়ায় প্রেম এবং বিচ্ছেদের দুটোই অত্যন্ত সাময়িক। পর্দায় ভালো কেমিস্ট্রি থাকলে দর্শকরা ধরেই নেন অভিনেতা অভিনেত্রীর মাঝে বোধহয় প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। অনেকাংশে সেটা মিলেও যায়। বহু অভিনেতা অভিনেত্রী একাধিক তারকাদের সঙ্গে সম্পর্কে জড়ান তবে শেষ পর্যন্ত কোনটাই পরিণতি পায় না। বাংলা টেলিভিশন (Bengali Television) জগতে এসব এখন খুব সাধারণ একটি বিষয়।

বাংলা টেলিভিশন জগতের একজন অন্যতম জনপ্রিয় নায়িকা হলেন দেবচন্দ্রিমা সিংহ রায়। সাঁঝের বাতি ধারাবাহিকে চারু হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন দেবচন্দ্রিমা সিংহ রায় এবং সেই ধারাবাহিকে ধারাবাহিকের নায়ক আর্য হিসেবে দর্শকদের মন জয় করে নিয়েছিল রেজওয়ান রব্বানি শেখ। তারপর তাঁদের প্রেমের গুঞ্জন নিয়ে বেশ মেতে উঠেছিলেন গোটা টেলিপাড়া। যদিও বরাবরই নিজেদের বন্ধু বলে দাবি করেছেন দুই তারকা। তবে কিছুদিনের মধ্যেই দূরত্ব তৈরি হয় তাদের মধ্যে। তারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের সমস্ত কাপল ছবি ডিলিট করে দিয়েছেন।

Debchandrima

রেজওয়ান রাব্বানী শেখের সঙ্গে প্রেম করা নিয়ে অনেক ভালো-মন্দ সমালোচনাও শুনতে হয়েছিল দেবচন্দ্রিমাকে (Debchandrima Singha Roy)। যদিও তাতে খুব বেশি কান দেননি দুই তারকা। তবে দর্শকরা অনেক বেশি অবাক হয়েছিলেন যখন তারা জানতে পেরেছিলেন দীর্ঘ দিন ব্যাপী দেবচন্দ্রিমা সিংহ রায় এবং সায়ন্ত মোদকের সম্পর্ক ভেঙে গিয়েছে।

সম্প্রতি তিনি অভিনয় জগতের পাশাপাশি একজন ইউটিউবারও হয়ে উঠেছেন। ইউটিউবে ভ্লগ বানিয়ে বর্তমানে বেশ জনপ্রিয় ইউটিউবার হয়ে উঠেছেন তিনি। তবে এইবার এক সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে নিজের সম্পর্কেই এক বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী। যা শুনে রীতিমতো আবার দর্শকমহল।

আরও পড়ুনঃ রঞ্জার চক্রান্তে শয়তান লোকেদের কবলে পড়লো পুতুল! সবটা জেনে ছুটে এলো শিমুল!

তিনি সাক্ষাৎকারে বলেন, একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। শুরুতে যখন সম্পর্ক গুলো ভেঙে যেত তখন খুব কান্নাকাটি করতেন ডিপ্রেশনে চলে যেতেন। কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে ভালবাসতে শিখেছেন অভিনেত্রী তাই এখন নিজেকে সামলে নিতে পারেন। আর বিশেষ অসুবিধা হয় না। তার এই সাহসী মন্তব্যে মুগ্ধ হয়েছেন দর্শকম মহল।