বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক জি বাংলার গৌরী এলো। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী মোহনা মাইতিকে। এক রকমের আধ্যাত্মিক গল্প নিয়ে শুরু হয়েছে এই কাহিনী, যেখানে নায়ক নায়িকা দুজনেই হরগৌরীর আশীর্বাদ ধন্য। একপ্রকার বলা চলে তারা গৌরীরই মানব রূপ। উল্টোদিকে নায়কের পিসি এখানে নেতিবাচক চরিত্রে অভিনয় করছে। যে একজন ভন্ড সাধিকা, তার সব জারি জুরি গৌরী ফাঁস করে দেওয়ায় সে সব সময় গৌরী ঈশানের ক্ষতি করতে চায়।
বর্তমানে গল্পে দেখা গেছে শৈল মার চক্রান্তে ঈশান পাহাড় থেকে পড়ে মারা গেছে কিন্তু তারপরেই সে সাধু বেসে আবার ফিরে এসেছে। কিন্তু গৌরী সহ তার পরিবারের সকলে জানে যে ঈশান আর বেঁচে নেই। উল্টোদিকে গৌরী মা হয়েছে। ঈশান গৌরীর ক্ষতিকরবার পরে এখন শৈল মা তাদের বাচ্চার ক্ষতি করতে চাইছে। কিন্তু ঘুমটা কালির আশীর্বাদে সেই ক্ষতি থেকে সব সময় রক্ষা পাচ্ছে।
তবে এই ধারাবাহিককে প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে ট্রোল হতে দেখা যায়। প্রথমত গল্পে অদ্ভুত সব কাণ্ডকারখানা এবং আজগুবি ঘটনা দেখানোর ফলে নেটিজেনদের কাছে রীতিমতো মজার পাত্র হয়ে উঠেছে এই ধারাবাহিক। সম্প্রতি এই ধারাবাহিকের একটি পর্বের দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, শুধু ভাইরাল নয় রীতিমতো ট্রলের বন্যা হচ্ছে সেই দৃশ্য নিয়ে।
সেখানে দেখা যাচ্ছে এক বন্দুকবাজ গৌরীকে মারতে উদ্ধত হয়েছে। উল্টো দিক থেকে গৌরী এবং ঈশানের মা পূজো দিতে মন্দিরে আসছিল। তাদের সামনে থেকে গৌরীর দিকে বন্দুক উঁচিয়ে গুলি করল সেই ব্যক্তি। আর গুলিটা এসে গৌরীর গলার তাবিজ লাগলো আর সেই গুলি ঘুরে গিয়ে ওই বন্দুক বাজ ব্যক্তির বুকে ঢুকে গেল। আর সেখানেই মরে গেল ওই ব্যক্তি। আর বন্দুকের গুলির তাবিজে লাগার ফলে গৌরী, মাটিতে পড়ল কিন্তু তার শরীরে এক ফোঁটা আঁচর লাগলো না। যা দেখে রীতিমতো হতবাক সকলে।
প্রসঙ্গত এর আগে মা কালীর মতো নিজের হাতে খাড়া নিয়ে গুন্ডাদের মারা থেকে শুরু করে মা কালীর এক একটা রূপ সেজে দাঁড়িয়ে পড়া এই সব কিছু নিয়েই সোশ্যাল মিডিয়াতে নানা রকম ভাবে ট্রল হয়েছে এই ধারাবাহিকের নায়িকা। তবে নায়কও কম যায়নি ডাক্তার থেকে হঠাৎ করে তার সাধুর রূপ দেখে হেসে লুটিয়ে পড়েছিল অনেকে। তবে এবার এই আজগুবি বন্দুক আর গুলি লাগার গল্প দেখে দর্শকরা আর চুপ করে থাকতে পারেনি। অনেকেই বলে এসব গাঁ’জাখুরি গল্প আর পছন্দ হচ্ছে না কিন্তু টিআরপি তালিকায় এখনো ভালোই ফল করে আসছে এই ধারাবাহিক।





