টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু (Ronojoy Bishnu)। বর্তমানে জি বাংলার (Zee Bangla) ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche) ধারাবাহিকে প্রধান চরিত্রে কাজ করছেন তিনি। তাঁর চরিত্রের নাম অনিকেত। অল্প সময়ের মধ্যেই অনিকেত চরিত্রটি জায়গা করে নিয়েছে দর্শকমনে। শ্বেতা ও রণজয়ের জুটি জনপ্রিয় হয়ে উঠছে ক্রমে। তবে এরইমধ্যে দুঃসংবাদ! হঠাৎ-ই অসুস্থ অভিনেতা রণজয় বিষ্ণু। অত্যাধিক মানসিক চাপ অসুস্থতার জন্য দায়ী? মানছেন সকলেই।
সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতা। তিনি অকপটে স্বীকার করেন, ইদানিং শ্রোতার সংখ্যা কমে যাচ্ছে। যখন মানুষ নিজেই বক্তা আর নিজেই শ্রোতা হন, তখন একটা সময় পরে একা লাগবেই। এভাবেই একাকীত্ব গ্রাস করছে সমাজকে। অভিনেতা বলেন, তাঁর কান্না সাধারণত পায়না, তবে কান্না পেলে তা পুষে না রেখে চোখের জল ফেলে হালকা হন তিনি।
অভিনেতার এই বক্তব্যের পর অনুরাগীমহলে প্রশ্ন ওঠে, বাস্তবিকই খুব একা অভিনেতা রণজয় বিষ্ণু।প্রাক্তন সঙ্গীর সোহিনীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে জীবনে আসেনি নতুন কেউ। তার মধ্যে অত্যাধিক কাজের প্রেশার। মানসিক চাপের শিকার হয়ে অসুস্থ হন অভিনেতা। তিনি লুটিয়ে পড়েন শুটিং ফ্লোরেই।
সম্প্রতি ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের সেটে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা রণজয়। খানিক সুস্থ হয়ে শটও দিয়েছিলেন অভিনেতা। তবে তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। বাড়ি ফিরে ফের জ্ঞান হারান তিনি। মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশীরা। দেখা যায় রক্তচাপজনিত সমস্যা।
আরও পড়ুনঃ অপহরণকারীদের কবলে পড়লো পুতুল! তাকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনলো শতদ্রু!
তবে খবর মিলছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন রণজয়। তবে বাড়িতে বিশ্রাম নেওয়ার বদলে। তিনি ফিরেছেন শ্যুটিং ফ্লোরে। সুস্থ হয়েই ‘অনিকেত’ রূপে ফিরেছেন তিনি। কাজের মধ্যেই কাটছে তাঁর দিন। অভিনেতার মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত তাঁর অনুরাগীরা।





