টিআরপি তালিকায় স্থান ওঠানামা করছে ‘মিঠাই’-র। দর্শক মনে নিজের জায়গা ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে টিম ‘মিঠাই’। গল্পে কিছুদিন আগেই এসেছে নতুন মোড়। অন্যান্য ধারাবাহিক গুলোর সাথে সমানতালে তাল মিলিয়ে দর্শকদের ড্রয়িং রুম মাতিয়ে রেখেছে মিঠাই রানী। যত অন্তিম পর্ব ঘনিয়ে আসছে গল্প হয়ে উঠছে আরও মজাদার। তাই খুব তাড়াতাড়ি ধারাবাহিক শেষ হয়ে যাবে এটা মনে পড়লেই মন খারাপ হয়ে যাচ্ছে দর্শকদের।
সম্প্রতি ঘটে গেছে অনেকগুলি ঘটনা। মিঠাই হারিয়ে যাওয়ার পর থেকে মিঠাই ধারাবাহিকটি দেখার ইচ্ছাটা বেশ খানিকটা থমকে গিয়েছিল দর্শকদের। কিন্তু মিঠাই ফিরে আসার পর একের পর এক যে সমস্ত ঘটনা ঘটে চলেছে তাতে আবার মোড় ঘুরেছে ধারাবাহিকের। মিঠাই ফেরার পর জানা গেছে কিছুই মনে নেই তার। সেই তবে থেকে চলে আসছে তার স্মৃতি ফেরানোর একটা লড়াই। তার মাঝে রাতুল শ্রীতমা, সোম তোর্সা এমনকি মিঠি সবার উপর দিয়ে বয়ে গেছে ঝড়। আর এসব কিছুকে সামাল দিয়েছে সিদ্ধার্থ আর মিঠাই।
কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে মিঠির বিবাহ অভিযান। নিজে দাঁড়িয়ে থেকে মিঠির সাথে ডঃ রোহিতের বিয়ে দিয়েছে সিদ্ধার্থ আর মিঠাই। রাজি করিয়েছে উভয়ের পরিবারকে। কিন্তু তাতেও বা শান্তি কোথায় আবার এসে জুটেছে ত্রিশূল বাবার উপদ্রব। ত্রিশূল বাবার কবলে পড়েছে তোর্সা। চিন্তায় ঘুম উড়ে গেছে সোমের। অস্থির সমগ্র হাল্লা পার্টি। সেই ভন্ড সাধুর হাত থেকে তাকে ফিরিয়ে আনতে এক চমৎকার ফন্দি এটেছে উচ্ছে বাবু।
প্রথমে তোর্সার খোঁজ পাচ্ছিল না তার পরিবার। অনেক খোঁজ চালিয়ে জানা যায় সে এক ভন্ড সন্ন্যাসীর কবলে পড়েছে। কেউ বিশ্বাস করতে পারছিল না তোর্সার মতন একজন আধুনিক চিন্তা সম্পন্ন মেয়ে কিভাবে এমন ভন্ডের কথায় বিশ্বাস করতে পারে। ত্রিশুল বাবার হাত থেকে টেশ বড়িকে উদ্ধার করার জন্য বাবা সিদ্ধানন্দ সেজেছে উচ্ছে বাবু আর তার সাধন সঙ্গিনী হয়েছে মা সিদ্ধেশ্বরী অর্থাৎ মিঠাই। গোটা হাল্লা পার্টি রয়েছে তাদের সাথে সকলের প্রিয় রাজীব কুমার হয়েছে তাদের একান্ত অনুরাগী। সবই তো হল এবার শুধু ভন্ড সাধুর ভন্ডামি ফাঁস করার পালা।
কিন্তু এর মাঝে দর্শক মেতেছে উচ্ছেবাবু আর মিঠাইরানির খুনসুটি নিয়ে। দর্শকরা অনেকদিন ধরেই চাইছিলেন শেষ পর্বগুলোতে যেন বেশি বেশি করে তাদের খুনসুটি ভালোবাসা দেখানো হয়। গোটা পর্ব জুড়ে যেন থাকে সিধাই মোমেন্ট। ভক্তদের ইচ্ছার কথা মাথায় রেখে তেমনটাই করছেন ধারাবাহিক নির্মাতারা। এই পড়বে দুজনকে একসাথে ছদ্মবেশে দেখে বেশ খুশি দর্শকরা। তাদের মজাদার কথোপকথন দর্শকদের আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে সেই শুরুর পর্ব গুলিতে। যে পর্বগুলি মেতে থাকতো মিঠাইরানির ঘটানো দুষ্টু মিষ্টি ঘটনাগুলিতে।





