দীপার আগেই বিয়ে হলো সূর্যর! চিরকালের মতন ভেঙে গেল সুদীপা জুটি!

বর্তমানে স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager chowa) ধারাবাহিকটি জলসার বুকে বছরের পর বছর টিকে রয়েছে। এখন টিআরপি তেমন একটা না থাকলেও একটা সময় মাসের পর মাস বেঙ্গল টপার হয়ে এসেছে এই ধারাবাহিক। শুরু থেকেই ধারাবাহিকের নায়ক নায়িকার জুটিকে ভীষণ পছন্দ করতেন দর্শক মহল। কিন্তু খুব কম সময়ের জন্যই একসাথে দেখা গিয়েছে তাদের।

বর্তমান গল্প অনুযায়ী, সূর্য দিবার থেকে অনেক দূরে চলে গিয়েছে। মিশকার জন্য তাদের দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটেছে। আর তারপর অনেক চড়াই এর মধ্যে দিয়ে সমস্ত পিছুটানকে পিছনে ফেলে একাই এগিয়ে গিয়েছে সূর্য। নিজের জীবনটা নিজের মতন করে বাঁচার জন্য সবার থেকে পালিয়ে গিয়েছে সে। অন্যদিকে সবটা একা হাতে দীপা।

দীপা তার ডাক্তার বাবুকে অনেক খুঁজে ছিল কারণ রুপার অপারেশনের জন্য অনেক টাকা লাগবে যেটা দিতে পারবে সূর্য। কিন্তু নানা রকম ভাবে ইঙ্গিত পাওয়া সত্ত্বেও সূর্য দীপার ডাকে সাড়া দেয়নি। এতকিছুর পরেও দীপাকে ভুল বুঝেছে। সে ভেবেছে অর্জুনের সাথে দীপা নতুনভাবে সংসার শুরু করেছে। আর এই ভুল ধারণাটা তাকে আরো অনেক দূরে সরিয়ে নিয়ে গিয়েছে দীপার থেকে।

দেখতে গেলে বহুদিন আগেই ভেঙে গিয়েছিল সূর্য দীপার জুটি। কিন্তু এতদিন অবধি দর্শকরা একটু হলেও নিজের মধ্যে সূর্য দীপার পুনরায় মিল হওয়ার আশা বাঁচিয়ে রেখেছিলেন। এবার সেই আশা বিসর্জন দিতে হবে দর্শকমহলকে। আর কোনভাবেই এক হতে পারবেনা সেই বিখ্যাত সুদীপা জুটি। সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। যেটা দেখি রীতিমত মন খারাপ দর্শক মহলের, বিশেষ করে সেই সমস্ত ভক্তদের যারা খুব করে চেয়েছিলেন আবার মিলে যাক সূর্য দীপা।

আরো পড়ুন: আরো একবার পর্ণার কাছে হেরে গেলো জ্যাস, কথা ম্যাজিক শুরু হল টিআরপি তালিকায়!

এই সদ্য প্রকাশিত প্রোমোতে দেখা যায়, বরের সাজে দাঁড়িয়ে রয়েছে সূর্য আর অন্যদিকে কনের সাজে নিয়ে আসা হচ্ছে ইরাকে। গ্রামের কয়েকজন মহিলা জোর করেই তার সাথে সূর্যের বিয়ে দিচ্ছে। তারা বলছে, “মন্দিরে ফস্টিনষ্টি করার সময় মনে ছিল না? এখন বিয়ে তো করতেই হবে।” কিন্তু এরা এই বিয়ে করতে চায় না, সে খুব কান্নাকাটি করতে থাকে। জোর করে তাকে সূর্যের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়। সূর্য কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যায়। ইরার সিঁথিতে সিঁদুর তুলে দেয় সে। অন্যদিকে দীপার হাতেও ঠাকুরের সিঁদুর পড়ে যায়। দীপার মনেও কেমন যেন একটা ঝড় ওঠে।