রুপার দেওয়া হিংসেকুটি নামটাই ঠিক সোনার জন্য, তার রুপার সাথে করা ব্যবহারে দেখে ক্ষুব্ধ দর্শকরা

যারা এই ধারাবাহিকটির নিয়মিত সঙ্গী তারা তো জানেনই যে, কোর্টের অর্ডারে এক ছাদের নিচে এখন সূর্য আর দীপা। তবে সেটা দীপার বাড়িতে। আর বহুদিন যাবত সূর্য আর দিপার থেকে আলাদা রয়েছে তাদের দুই মেয়ে সোনা রুপা। আর তারপরেই আসছে একটার পর একটা টুইস্ট। বর্তমানে এই ধারাবাহিকের একটি নতুন প্রমো ভিডিও প্রকাশ পায় যে ভিডিওটি দেখে দর্শকদের মনে হয়েছে সোনার হিংসে কুটি নামটা সত্যিই স্বার্থক।

কিছুদিন আগেও সূর্যের উপর বিরক্ত হয়ে গিয়েছিলেন দর্শকরা। কারণ তার সামনে যতবারই সত্যি আসুক না কেন সে কিছুতেই সেটা চোখে দেখতে পাচ্ছিল না আর প্রতিবার বাজিমাত করছিল মিশকা। আর সূর্যের জন্য কষ্ট পাচ্ছিল দীপা। এমন অবস্থায় যদি দর্শকরা ধারাবাহিক টি দেখে থাকেন তাহলে শুধুমাত্রই সেটা সোনা রুপার জন্য।

সোনা রুপা হল সূর্যের দুই মেয়ে যাদের দুষ্টু মিষ্টি দুষ্টুমি গুলো বেশ পছন্দ করছেন দর্শকরা। একপ্রকার মায়ের মত সোনাকে সামলেছে রুপা তার শরীর খারাপ হলে তার মাথায় হাত বুলিয়ে দেওয়া থেকে শুরু করে নিজের টিফিন নিজের হাতে খাইয়ে দেওয়া সবকিছুই করেছে রুপা। দুই বন্ধু যে আসলে দুই বোন সে সম্পর্কে কেউই অবগত ছিল না তারা। বর্তমানে সূর্যের ওপর বিরক্তি কিছুটা কমলেও সোনার কান্ড কারখানায় বেশ হতাশ হচ্ছেন দর্শক মহল।

সম্প্রতি একটি প্রমোপ্রকাশ পায় যেখানে দেখানো হয় সূর্য আর দীপা সোনা রুপার সাথে দেখা করতে আসে সূর্যের বাড়ি। সেখানে সূর্য একটা বড় টেডি বিয়ার নিয়ে আসে ওদের জন্য। সূর্যকে দেখে রুপা বাবা বলে তাকে জড়িয়ে ধরে। সোনা বলে “তুমি কেন বাবা বলে ডাকলে? তোমার কি বাবার কথা মনে পড়ছে?” আর এই ঘটনার পরেই দর্শকমহলে সোনাকে নিয়ে সমালোচনা অনেকটাই বেড়ে গিয়েছে। দর্শকদের মতে প্রকৃতপক্ষেই হিংসুটে প্রকৃতির সোনা।

যখন সোনা রুপাকে মা বলে ডাকে রুপাকে কখনো হিংসে করতে দেখা যায়নি। কিন্তু সূর্য রুপার সাথে ভালো করে কথা বললে বা রুপাকে ভালবাসলে মনে মনে বেশ হিংসে করেছে সোনা। দীপা যখন সোনার অসুস্থতায় রুপাকে অবহেলা করে সোনার দিকেই ছুটে গেছে, তখনও সব কষ্ট নিজের মধ্যেই চেপে রেখেছিল রুপা। আজ যখন ভালোবেসে সূর্যকে বাবা বলে ডাকল তখনই সোনার হিংসুটে মনোভাব প্রকাশ পেল সবার সামনে। সে সবার সামনে বলে উঠলো কেন সে তার বাবাকে বাবা বলে ডেকেছে। দারিদ্রতার মধ্যে বড় হয়েও অনেক বুঝদার রুপা অন্যদিকে ছোট থেকেই এখনো অবধি বিলাসবহুল জীবনযাপন করার পরেও হিংসুটে মনোভাব পোষণ করছে সোনা। যা দেখে নিরাশ দর্শক মহল।