ফের নায়িকার মুখবদল জনপ্রিয় সিরিয়ালে, শ্রাবণ, চিনির পর বিদায় ঘন্টা বাজলো কোন নায়িকার!

টিআরপি রেটিং (TRP) একটু কম হলেই ভ্রূকুটি দিচ্ছে চ্যানেল। এই মুহূর্তে, বাংলা টেলিভিশনের বিনোদন চ্যানেলগুলির একটাই লক্ষ্য। টিআরপি তালিকায় এক নম্বর স্থান। এই টিআরপির ভ্রূকুটিতেই কয়েকদিন আগে বন্ধ হয়েছে বেশ কয়েকটি বাংলা ধারাবাহিক।

টিআরপি টানতে নায়িকার মুখ বদল হয়েছে অনেক ধারাবাহিকে। সম্প্রতি লাভ বিয়ে আজকাল ও চিনি-এ দেখা গিয়েছে এমনটা। বাংলা বিনোদনের চ্যানেলগুলিতে টিআরপির লড়াই নতুন কিছু নয়। চ্যানেলগুলির মধ্যে অহরহ চলছে টিআরপি দখলের লড়াই। পরস্পরকে টেক্কা দিতে, চ্যানেলগুলোতে শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। গল্প একটু ঢিমেতালে এগোলেই বদলে যাচ্ছে স্লট। বন্ধ হচ্ছে সিরিয়াল।

হালেফিলে টিআরপি কম হলেই ভ্রুকুটি দিচ্ছে বাংলা সিরিয়ালের (Bengali Serial) চ্যানলগুলি। স্টার জলসা (Star Jalsha) হোক বা জি বাংলা (Zee Bangla) সর্বত্রই এক চিত্র। মাত্র দেড় মাস সম্প্রচারের পরও বন্ধ হচ্ছে অনেক বাংলা ধারাবাহিক।

সান বাংলার ‘সাথী’ ধারাবাহিকে হতে চলেছে নায়িকার মুখ বদল। অনুমিতা দত্তকে আর প্রধান নায়িকার চরিত্রে দেখা যাবে না। গল্প এগিয়ে যাবে বেশ কয়েক বছর। খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই গল্প এগিয়ে যাবে কুড়ি থেকে ত্রিশ বছর। আর তাদের পরের প্রজন্মের গল্প শুরু হবে।

Bengali serial, Sun Bangla, বাংলা সিরিয়াল, সান বাংলা

আরও পড়ুনঃ বাড়ি ছেড়ে চলে গেল বিপাশা? সহ্য করতে না পেরে শিমুলের ওপর চরম প্রতিশোধ নিলো চন্দন!

স্টুডিও পাড়া সূত্রে খবর, এবার থেকে গল্পের নায়ক হিসেবে দেখা যাবে ইন্দ্রজিৎ বোসকে। নায়িকার ভূমিকায় থাকবে আন মেরি টম। যাকে ফাগুনের মোহনায় প্রধান নায়িকার চরিত্রে দেখা গেছে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গ্রামের রানী বীণাপানি-এ প্রধান ভূমিকায় দেখতে পাওয়া গেছে।