পোখরাজের ধৈর্য দেখে মুগ্ধ দর্শক, এত দোষারোপ আর অপমানের পরেও তার বাড়ি এসে নিজের অনুভূতি প্রকাশকে কুর্নিশ জানাচ্ছে সকলে

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল এই মুহূর্তে স্টার জলসার লীনা গাঙ্গুলীর লেখা এক্কাদোক্কা। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা সপ্তর্ষি মৌলিক এবং অভিনেত্রী সোনামণি সাহাকে। বর্তমানে আরো দুই মুখ্য চরিত্র এসেছে গল্পের যেখানে একজন রয়েছেন অভিনেতা প্রতীক সেন এবং অন্যজন হলেন অভিনেত্রী স্বপ্নীলা চক্রবর্তী। ধারাবাহিকে শুরু প্রথম থেকে দেখানো হয়েছিল রাধিকা এবং পোখরাজের জুটি। কিন্তু পরে সেই জুটি ভেঙ্গে যায়।

বর্তমানে পোখরাজ এবং রঞ্জা বিয়ে হওয়ার পর নিজেদের সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করছে কিন্তু উল্টো দিকে রাধিকা অনির্বাণের সঙ্গে বিয়ের কথা ভেবেও সেই বিয়ে ভেঙে যায়। সম্প্রতি গল্পে দেখা যাচ্ছে রাধিকা হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ে তারপরে ই সবার মনে হতে থাকে যে সে অন্তঃসত্তা। বাবাকে সেই নিয়ে প্রত্যেকের মধ্যেই কনফিউশন তৈরি হতে থাকে। রাধিকাকে বারবার তার বাড়ির লোক জিজ্ঞাসা করে যে এই বাচ্চার বাবাকে কিন্তু সে কিছুতেই কোন কথা বলতে চায় না। উল্টোদিকে অনির্বাণ আর অনির্বাণের বাড়ির লোক তাকে উল্টোপাল্টা কথা বলে অপমান করতে থাকে এমনকি পোখরাজকে দায়ী করে।

সম্প্রতি পর্বে দেখা যাচ্ছে অঙ্কিতা আর সৌম্যর বিয়ের পর্ব চলছে এক্কাদোক্কা ধারাবাহিকে। আর সেখানে অনির্বাণ এসে সকলের সামনে পোখরাজকে চার্জ করে রাধিকার অন্তঃসত্তা হওয়ার জন্য। কিন্তু সেখানে দাঁড়িয়ে রাধিকা পোখরাজের হয়ে কোন কথা বলে না। এমনকি সে এ কথাও বলে না যে সে অন্তসত্ত্বা নয় উল্টে তার শরীর খারাপ করেছে। তাকে প্রত্যেকে বারবার একই কথা জিজ্ঞাসা করতে থাকে কিন্তু কাউকেই আসল সত্যিই প্রকাশ করে না। কিন্তু এদিনের পর্বে অনির্বাণের বারবার পোখরাজকে দায়ী করা সকলের সামনে তাকে অপমান করা, এই সবকিছুর বিরুদ্ধে পোখরাজ একটা বারের জন্যও নিজেকে ডিফেন্ড করেনি।

এমনকি সে রাধিকা বা অনির্বাণ কাউকেই কোন কথা বলেনি। সকলের সামনে নিজেকে ছোট হতে দেখেও চুপচাপ সবকিছু সহ্য করে গেছে আর সেটা দেখেই দর্শকরা অত্যন্ত প্রশংসা করছে পোখরাজ চরিত্রটির। প্রসঙ্গত পোখরাজ চরিত্রটি শুরুর প্রথম থেকেই দর্শকদের অত্যন্ত পছন্দের। শুরু থেকেই দেখানো হয়েছে শান্তশিষ্ট অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করার বা যে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে পোখরাজ। আর তার জন্যই অল্প কয়েক দিনের মধ্যেই দর্শকদের চোখের মনি হয়ে উঠেছিল এক্কাদোক্কা ধারাবাহিকে ডক্টর পোখরাজ।

এদিনের পর্বে দেখা গেছে তাকে অত কিছু বলার পরেও সে একটা কোন কথা বলেনি উল্টে বাড়ি এসে রঞ্জার কাছে নিজের মনের অনুভূতিগুলোকে প্রকাশ করেছে। তার মনের মধ্যে জমে থাকা প্রতিটি অভিযোগ রঞ্জাকেই বলেছে। দর্শকরা বলছে একমাত্র পোখরাজ নিজেই জানে যে তাকে কোন সময় কোন কথা বলতে হবে। দর্শকের মধ্যে বর্তমানে রঞ্জা এবং পোখরাজের জুটি অত্যন্ত পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে তবে পরবর্তী দিনে লেখিকা এই জুটির জীবন কোন দিকে নিয়ে যায় সেটাই দেখার।