খুব বেশিদিন দুঃখের গল্প দেখতে পছন্দ করেন না ভক্তরা। তারা চায় যত তাড়াতাড়ি সম্ভব এই দুঃখ কাটিয়ে আনন্দে ভরে উঠতে। বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha) ধারাবাহিকটিকে গ্রাস করেছে একরাশ দুঃখ। তবে আর খুব বেশিদিন এই দুঃখের ভার বইতে হবে না ভক্তদের।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, পুতুলের বিয়ের দিনই একটা অনেক বড় দুর্ঘটনার কবলে পরে পরাগ। যার ফল স্বরূপ সে সারাজীবনের মতন হাঁটা চলা করার ক্ষমতা হারিয়ে ফেলে। সেই সময় এই দুর্ঘটনায় পরাগের পাশে এসে দাঁড়িয়েছিল শিমুল। আর তারপর থেকেই পরাগের দেখাশোনা করা তাকে ওষুধ খাওয়ানো সবকিছুর দায়িত্ব নিয়েছে সে। যখন পরাগ সুস্থ ছিল তখন সে শিমুলের গুরুত্ব বোঝেনি। শেষ বেলায় এসে এখন সে শিমুলকে মন থেকে ভালোবাসছে।
শিমুলও এইবার একটু একটু করে পরাগকে ভালবাসতে শুরু করেছে। তবে এই ভালোবাসা খুব বেশিদিন স্থায়ী হবে না সেটা দর্শকরা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন ধারাবাহিকের নায়কের কথোপকথনে। প্রতিমুহূর্তে প্রতিটা কথায় সে বলছে তার হাতে আর বেশিদিন সময় নেই কারণ সে বুঝতে পারছে তার ডাক এসে গেছে। এসব ওষুধ তাকে আর খুব বেশি দিন এই পৃথিবীর আলো দেখতে সাহায্য করতে পারবে না। এই জায়গাতেই বেশ খারাপ লাগছে ভক্তদের। তারা নায়িকাকে খুশি দেখতে চায়। তারা চায় যখন নায়ক ভালো হয়ে গিয়েছে তখন তারা যেন একসাথে বাকি জীবনটা ভালোভাবে কাটায়।
আর এইবার সেটাই দেখাতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ। সম্প্রতি ধারাবাহিকের নায়ক পরাগ তার কাকিমা এবং বোন তুতুল এই তিনজনের একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কাকিমা আর বোনের সাথে তুমুল নাচ নাচছে পরাগ। তার পা দুটো একেবারে সচল এবং সে সম্পূর্ণ সুস্থ। তাহলে কি ধারাবাহিকের আগামী পর্ব গুলিতে এমনটাই হতে চলেছে? সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চলেছে নায়ক পরাগ?
আরো পড়ুন: শিমুলকে ছেড়ে চলে গেলো শতদ্রু, মধুরিমার সামনেই চন্দনকে উচিৎ শিক্ষা দিলো বিপাশা!
দর্শকরা হয়তো এমনটাই চান কিন্তু এখনো অবধি তেমন কোন খবর মেলেনি। যে রিলটি ভাইরাল হয়েছে সেটি তুতুলের অর্থাৎ অভিনেত্রী রুম্পার সোশ্যাল মিডিয়ায় ছাড়া একটি পোস্ট মাত্র। শুটিংয়ের ফাঁকে তিনজনে নাচে মেতে উঠেছিলেন আর সেটাই ক্যামেরাবন্দি করে নিজের সমাজ মাধ্যমের পাতায় পোস্ট করেছেন তিনি। তবে হতেও পারে এটাই পরাগের পুনরায় সুস্থ হয়ে ফিরে আসার একটা ছোট্ট ইঙ্গিত!
View this post on Instagram





