টিআরপিতে বড় চমক! ফের প্রথম পাঁচে উঠে এলো কথা, এই সপ্তাহেও প্রথম স্থান দখল করে রইল ফুলকি, পিছিয়ে গেল জগদ্ধাত্রী!

প্রত্যেক সপ্তাহেই বাংলার মেগা সিরিয়াল গুলি (Bengali Serial) দর্শকদের নতুন নতুন চমক দিচ্ছে। কিছু কিছু মেগা মন ছুঁয়ে যাচ্ছে আবার কিছু মেগা সেই দৌড়ে পিছিয়ে পড়ছে। সেটার বিচার করার জন্যই কমবেশি প্রতিটি বৃহস্পতিবার নিয়ম করে প্রকাশ পায় বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা। কোন কোন সপ্তাহে বিশেষ কারণ বসত বৃহস্পতিবারের বদলে সপ্তাহের অন্য একটি দিন এই তালিকা প্রকাশ পেয়ে থাকে।

আরো পড়ুন: ভিক্টর ধরা পড়তেই পৃথা জানিয়ে দিল অর্জুন তার ছেলে! মেয়ের দুঃখ দেখে আবার ভোল পাল্টালো কাকিয়া!

 

বর্তমানে টিআরপি ব্যতীত ধারাবাহিকের টিকে থাকা খুব দুষ্কর। যাই হয়ে যাক না কেনো টিআরপি অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় হয়ে উঠেছে বর্তমান ধারাবাহিকগুলির কাছে। এই টিআরপি তোলার জন্য প্রত্যেকটি ধারাবাহিক নিজেদের মধ্যে প্রতিনিয়ত একটি অলিখিত প্রতিযোগিতায় সামিল হয়। দর্শকরা যখন দেখে তাদের প্রিয় ধারাবাহিকটি শীর্ষে অবস্থান করছে তখন তাদের থেকে খুশি আর কেউ হন না। আবারো দেখতে এসে গেলো টিআরপি প্রকাশের দিন, অর্থাৎ আরো একটি বৃহস্পতিবার।

বিগত দুই সপ্তাহ ধরে টিআরপি অচল হয়ে ছিল। কোনো ধারাবাহিক নিজের স্থান পরিবর্তন করেনি। গত সপ্তাহে টিআরপি তালিকা প্রকাশিত হয়নি। দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি। পুনরায় প্রথম স্থানে উঠে এসেছে জি বাংলার ফুলকি। এই সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৪।

দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। টিআরপিতে ৮.২ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই মেগা। এত দিন তৃতীয় স্থানে দেখা যেত ফুলকিকে। এই সপ্তায় টিআরপি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী এবং গীতা LLB। টিআরপিতে এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৮।

অন্যদিকে ৭.২ পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে জলসার কোন গোপনে মন ভেসেছে। পূর্বে পঞ্চম স্থানে থাকলেও এই সপ্তাহে চতুর্থ স্থানে উঠে এসেছে এই ধারাবাহিক। আবারো বহুদিন পর প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে কথা। ৭.০ পেয়ে সিআরপি তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে এই ধারাবাহিকের নাম।

1st •• ফুলকি ৮.৪
2nd •• নিম ফুলের মধু ৮.২
3rd •• জগদ্ধাত্রী / গীতা LLB ৭.৮
4th •• কোন গোপনে ৭.২
5th •• কথা ৭.০