সিসিটিভি ফুটেজ দেখে আসল সত্যিটা প্রমাণ করলো অগ্নিভ, নতুন করে মুকুট চুরির দোষ পড়লো কথার ঘাড়ে!

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো কথা (Katha)। শুরুতেই টিআরপিতে একটা ভালো জায়গা তৈরি করেছে এই ধারাবাহিক। বর্তমানে টিআরপি তালিকার পঞ্চম স্থানে রয়েছে এই ধারাবাহিকের নাম। একেবারে অন্যরকম একটা গল্প নিয়ে শুরু হয়েছিল এই মেগা। ধারাবাহিকের নায়ক নায়িকার জুটিও দর্শকদের মন কেড়ে নিয়েছে। এই ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্য (অগ্নিভ) এবং নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে করছে সুস্মিতা দেকে (কথা)।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, আড়াল থেকে ঋতু আর মিস গোবর দেবীর কথা আড়াল থেকে শুনে ফেলে অগ্নিভ। সে বুঝতে পারে কথা পরীক্ষাটা দিতে চায়। অগ্নিভ ভাবে, একসময় কথা তাকে অনেক সাহায্য করেছিল তাই এইবার তার বদলে কথার জন্য তাকে কিছু করতে হবে। ঋতুর থেকে সে জানতে পারে, কথা পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ে এবং তার খাতা কেড়ে নেওয়া হয়। কিন্তু এই কাজ কথা করেনি এটা মনে মনে খুব ভালো করেই জানে অগ্নিভ। কিন্তু যেহেতু তাদের ক্যাফের কাগজেই ওই নকল গুলো লেখা ছিল তাই কথা মনে করে এই সব কিছুর পেছনে হাত রয়েছে অগ্নিভর। আর কিছুদিন যাব তাদের মধ্যে একটা ঝামেলাও চলছিল। তাই সেই সন্দেহ আরো গাঢ় হয়ে ওঠে।

সে সোজা চলে যায় কলেজে। সেখানে গিয়ে স্যারের সাথে কথা বলে অগ্নিভ। সে কথার স্যারকে আরো একবার সবটা জিজ্ঞেস করে। স্যার জানান, কথাকোলি নকল করতে পারে এটা তারাও বিশ্বাস করে উঠতে পারছে না। ও এরকম মেয়ে নয়। তবে সেই সময় যে পরিস্থিতি দাঁড়িয়েছিল তাতে আর করোর কিছু বলার ছিল না। অগ্নিভ ভাবতে থাকে ঠিক কি করলে গোটা বিষয়টা আরো একবার যাচাই করা যাবে। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে।

অগ্নিভ বলে, ওই দিন ঘরে নিশ্চই সিসিটিভি ক্যামেরা ছিল। ওই দিনকার সিসিটিভি ফুটেজ গুলো যদি একবার দেখা যেত তাহলে হয়তো সত্যিটা বেরিয়ে আসতো। তার এই কথায় রাজি হয়ে যায় স্যার। সেই দিন নিরাপত্তার দায়িত্বে যে ছিল তাকে ডেকে আনা হয়। সে ওই দিনকার ফুটেজটা সবার সামনে চালায়। সেখানে দেখা যায় কথার দিকে ওই নকল করার কাগজটা ছুড়ে দিচ্ছে মান্ডবি। এসব দেখে খুব রেগে রায় কথার স্যার। কিন্তু সেই মুহূর্তে কোনো কঠিন পদক্ষেপ না নেওয়ার অনুরোধ জানায় অগ্নিভ। স্যার বলে, কথাকলি কে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুন: পৃথাকে অপমান করে তাড়িয়ে দিল অর্জুন, জেলের মধ্যে নিজেকে শেষ করে দিল ভিক্টর!

এদিকে গুহ বাড়িতে মা আনন্দির অভিষেক হবে। সেই দায়িত্ব গিয়ে পড়েছে কথার কাঁধে। এই বিষয়টা একেবারেই সহ্য করতে পারে না এভির মেজো কাকিমা। সে মিস্টার বিশ্বাসের সাথে একটা নোংরা পরিকল্পনা করে। তারা ঠিক করে হীরে মুক্তয় তৈরি মায়ের মুকুট তারা চুরি করে বাজারে বিক্রি করবে আর সব দোষ হবে কথার। বর্তমান বাজারে ওই মুকুটের দাম কয়েক কোটি। একবার ওটা বিক্রি করতে পারলে বেশ মোটা অংকের অর্থ পাওয়া যাবে। লোভে চকচক করে ওঠে মেজো কাকিমার চোখ।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)