জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kothha) এই ধারাবাহিকে বর্তমানে দেখা যাচ্ছে একদিকে শিমুলের গল্প আর অন্যদিকে বিপাশার গল্প। ধারাবাহিকটি মূলত চার পড়শী বন্ধুকে কেন্দ্র করে। যারা সব সময়ই একে অপরের বিপদে পাশে দাঁড়ায়। বর্তমানে শিমুলের জীবনের শুরু হয়েছে নতুন অধ্যায়। অন্যদিকে বিপাশার জীবন অদ্ভুত একটা খাতে দাঁড়িয়ে রয়েছে। কোন পথে চললে ঠিক হবে, তা নিয়ে দ্বন্দ্বে ভুগছে বিপাশা।
ধারাবাহিকে দেখা যাচ্ছে, বিপাশার স্বামী চন্দন পরকীয়ায় জড়িয়ে সংসার গড়েছে অন্য প্রান্তে। সব জানাজানি হওয়ার পর স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজের বাড়িতে এসেছে চন্দন। এদিকে সিঁদুর মুছে নিজের অধিকার আঁকড়ে পড়ে রয়েছে বিপাশা। প্রতিনিয়ত অপমান, অশান্তি চলছে ঠিকই তবে হাল ছাড়তে নারাজ শিমুলের বান্ধবী। নিজের অধিকার বুঝে নিতে আজও প্রাক্তন শ্বশুরবাড়িতে রয়ে গিয়েছে বিপাশা।
প্রাথমিক ধাক্কা সহ্য করতে পারছে না সে। চন্দনের স্ত্রী ও মেয়ের সঙ্গেই এক ছাদের তলায় থাকতে হচ্ছে হচ্ছে বিপাশাকে। চন্দনের দ্বিতীয় স্ত্রী সব সময় বিপাশা কে গালমন্দ করলেও ছোট্ট মেয়েটি বসুন্ধরা বিপাশাকে ভালোবেসে ফেলেছে। মেগার পর্বে দেখা যায়, বসুন্ধরা বিপাশার কাছে আবৃত্তি পড়ে, গল্প করতে যায়, বিপাশা স্নেহ চায় ছোট্ট মেয়েটি। মন থেকে কষ্ট পেলেও বিপাশা বসুন্ধরা কে ফিরিয়ে দিতে পারেনা। তবুও মনে মনে সে ভাবে, আজকে বসুন্ধরা ছোট আছে ঠিকই। কিন্তু আগামী দিনে সবটা বুঝতে পারলে সে আর তার ঘরের পাশ মাড়াবে না।
এদিকে শিমুল নতুন চাকরিতে জয়েন করেছে। সে যখন স্কুলে পড়াতে যায় তখন ছাত্র-ছাত্রীরা তাকে বিব্রত করতে থাকে। শিমুল সবাইকে বোঝায় আর বলে, হেড স্যারের কাছে তাঁদের নামে নালিশ করে দেবে। তখন স্কুলের বাচ্চারা ভয় পেয়ে বলে, তুমি কি সত্যি হেডুর কাছে আমাদের নামে নালিশ করে দেবে? শিমুল তখন বলে, তোমরা হেডস্যারকে হেডু বলে ডাকো! আচ্ছা বলতো, তোমরা কি মা-বাবাকে এরকম বিকৃত নামে ডাকো? যদি তা না হয় তাহলে হেড স্যারকেও এভাবে ডাকবে না। তিনিও তোমাদের গুরুজন। শিমুলের কথা শুনে পড়ুয়ারা।
আরও পড়ুনঃ “অ্যাংরি ইয়াং ম্যান” নয় এবার লাভার বয় রূপে শন! জলসার নতুন ধারাবাহিকের প্রথম ঝলক আসতেই কপাল পুড়লো জনপ্রিয় মেগার!
এদিকে বিপাশাকে সবাই মিলে বলতে থাকে সে যেন বাড়ি ছেড়ে চলে যায়। এমন সময় বসুন্ধরা বিপাশা কে জড়িয়ে ধরে বলে, আন্টি তুমি না খুব ভালো, আমার তোমার কাছে থাকতে খুব ভালো লাগে। বিপাশা তখন ছোট্ট বসুন্ধরার মুখের দিকে চেয়ে ভাবতে থাকে, সে তো ওই ছোট্ট বাচ্চাটাকেও কষ্ট দিচ্ছে। এটা কি সে ঠিক করছে? তাহলে কি আত্মসম্মান নিয়েই ঘর ছাড়বে বিপাশা? নতুন চমক আসছে ‘মনের কথার’ নতুন পর্বে?
View this post on Instagram





