স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager chowa) ধারাবাহিকে বহুদিন ধরে একই প্লট সম্প্রচারিত হয়ে চলেছে। কোনরকম নতুনত্বের ছোঁয়া পাচ্ছে না এই মেগা তবে এইবার ধারাবাহিকের নায়িকার জীবনে আসতে চলেছে নতুন মোড়। দীপার বিবর্ণ জীবন ফের হয়ে উঠতে চলেছে রঙিন। এই মুহূর্তে ধারাবাহিকের টিআরপি প্রায়তলা নিতে এসে ঠেকেছে। তবে দর্শকদের ধারণা এই নতুন চমক অবশ্যই টিআরপিতে প্রভাব ফেলবে।
বর্তমান গল্প অনুযায়ী, সূর্য বহুদিন যাবত নিজের সমস্ত দায় দায়িত্ব এড়িয়ে সবাইকে একা করে নিজের স্ত্রী এবং দুই মেয়েকে দূরে সরিয়ে দিয়ে নিজের সাথে সময় কাটাতে বহু দূরে চলে গিয়েছে। মাঝে যখন ফিরে এসে দেখেছে দীপা সুখে রয়েছে সেটা সে কোনভাবেই সহ্য করতে পারেনি। রুপার এত বড় অ্যাক্সিডেন্টের খবর তাকে যত না কষ্ট দিয়েছে তার থেকেও বেশি রাগান্বিত করেছে দীপার আবার করে বিয়ে করার ঘটনা।
দীপার প্রতি এতটাই বিতৃষ্ণা চলে এসেছে তার, সে দীপাকে তার বাড়িতে থাকতে অবধি দেয়নি। যখনই সে জানতে পেরেছে দীপা তার দুই মেয়েকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে রয়েছে তখনই আইনের সহায়তা নিয়ে দীপাকে ওই বাড়ি ছাড়া করেছে সূর্য। কিন্তু এই সকল পরিস্থিতিতে সব সময় দীপার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে অর্জুন। যখন দীপার কোথাও যাওয়ার জায়গা ছিল না তখন তার বাড়িতেই অর্জুন দীপাকে আশ্রয় দিয়েছে। একটু একটু করে অর্জুনের ভালবাসা উপলব্ধি করতে পারছে দীপা।
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, অর্জুন(Arjun) হাঁটু মুড়ে বসে দীপার(Dipa) সামনে একটা আংটি তুলে ধরে আর দীপাকে বলে, “আমি তোকে আর আমাদের সন্তানদের খুব ভালো রাখবো দীপা। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না?” দীপা বলে, “আর আমি তোমায় ফিরিয়ে দেব না অর্জুন দা।” এই বলে সে নিজের হাতটা এগিয়ে দেয় ঠিক সেই সময় চলে আসে সূর্যের ভাই জয়। সে বলে দুই সন্তানের মা নতুন করে বিয়ে করতে পারেনা।
আরো পড়ুন: “বিয়ের পর বরেরা কম কথা বলে”- তোতার ভয়ে মুখে কুলুপ এঁটেছে আসমান! এর পিছনে আসল রহস্য কী?
জয় এর এমন কথা শুনে পাশ থেকে দীপার প্রাক্তন শ্বশুর মশাই অর্থাৎ প্রবীর এসে বলে, কেন বিয়ে করতে পারবে না? দীপার কি নতুন করে জীবন শুরু করার কোন অধিকার নেই? কী করবে এবার দীপা? সে কি তবে জয় এর কথায় পিছিয়ে আসবে, নাকি আর পিছনের দিকে না তাকিয়ে নিজের নতুন জীবনের দিকে এগিয়ে যাবে? পাল্টে যেতে চলেছে নায়িকার জীবন, মাঝে শুধু একটা সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষা। অনুরাগের ছোঁয়ায় নতুন মোড়।





