নিজের স্ত্রীকে প্রকাশ্যে আনলেন সৈয়দ আরেফিন, কোন জনপ্রিয় অভিনেত্রীর সাথে সংসার পাতলেন তিনি?

Syed Arefin: বাংলা টেলিভিশন (Bengali television) জগতের অত্যন্ত পরিচিত মুখ হলেন সৈয়দ আরেফিন (Syed Arefin)। টেলিভিশনের দুনিয়ায় পা রাখার সাথে সাথেই ভক্তদের মাঝে জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল তার। শুরুতেই তিনি পরিচিত হয়ে উঠেছিলেন ‘শান্টু গুণ্ডা’ হিসাবে। আর সেইখান থেকেই তার যাত্রাপথের শুভ সূচনা হয়। নিজের জীবনে কঠিন লড়াই করে সফলতা অর্জন করেছেন তিনি।

কিছুদিন আগেই তুঁতে ধারাবাহিকটি শেষ হয়েছে। সেখানেই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেতা। তবে এই মুহূর্তে জি বাংলার ‘যোগমায়া’ ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাচ্ছে আরেফিনকে। ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, খুব শীঘ্রই যোগমায়ার সিঁথিতে সিঁদুর তুলে দেবে ধারাবাহিকের নায়ক। তবে বাস্তবেও এই কাজটা ইতিমধ্যেই সেরে ফেলেছেন তিনি। যেটা এতদিন অবধি অজানা ছিল দর্শকমহলের কাছে।

নিজের বিয়ের কথা নিজের মুখেই জানান অভিনেতা সৈয়দ আরেফিন। আইনি নিয়ম কানুন মেনে বিয়েটা অনেক আগেই করে নিয়েছিলেন এই অভিনেতা। আর এই সুখবরটা তিনি সবার মাঝে ছড়িয়ে দেন ঈদের দিন। এই ঈদের দিন আরেফিন এবং তার স্ত্রী, দুজনের বেশকিছু ছবি সমাজ মাধ্যমের পাতায় পোস্ট করেন। এখন প্রশ্ন হচ্ছে কাকে বিয়ে করলেন তিনি? তিনি কি এই অভিনয় জগতের সাথেই যুক্ত?

ঈদের অনুষ্ঠানের ফাঁকে অভিনেতা এবং তার স্ত্রী বেশ কিছু ছবি তোলেন। সেই ছবিতে সোনালি শাড়ি আর গাঢ় বেগুনি ভেলভেট ব্লাউজে দেখা যায় অভিনেতার ঘরণীকে। ছবির ক্যাপশনে লেখা, “বিয়েটা তখনই সুখর হয় যখন আমরা তাঁকে বিয়ে করি যাঁকে ভালোবাসি, আর যখন আমরা ভালোবাসার মানুষকে বিয়ে করি তখন দাম্পত্য ফুলের মতো ফোটে। আমাদের বিবাহিত জীবনের জন্য আমাদের আর্শীবাদ রবেন। সঙ্গে থাকবেন”।

আরো পড়ুন: জি বাংলায় আসছে নতুন ধারাবাহিকের প্রথম প্রোমো! কাকে দেখা যাবে এই প্রোমোয়? জানলে অবাক হবেন আপনিও

অভিনেতা যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তার নাম তানিয়া। হিন্দু ঘরের মেয়ে তিনি। পেশায় একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী। প্রশাসনিক মহলের সাথে অনেক দিন ধরে যুক্ত তিনি। তিন বছর আগে প্রথম একে অপরের প্রেমে পড়েছিলেন সৈয়দ আর তানিয়া। তিন বছর ধরে চুটিয়ে প্রেম করার পর গোপনেই আইনি বিবাহ সেরে নিয়েছিলেন তারা। বর্তমানে টলিপাড়ার একজন সুখী দম্পতির খাতায় নিজেদের নাম লিখিয়েছেন এই জুটি।

 

View this post on Instagram

 

A post shared by Arefin (@arefin_official)