কাঞ্চন এখন অতীত, নতুন সম্পর্কে জড়ালেন পিঙ্কি! নিজেই নিজের সম্পর্কে সিলমোহর দিলেন অভিনেত্রী!

Pinky Banerjee: কিছুদিন আগে অবধিও কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এবং শ্রীময়ী চট্টরাজের অসম বিবাহ দর্শকমহলের কাছে একটি বিরাট বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। বিবাহ বিচ্ছেদ হতে না হতেই পরের মাসেই ফের বিয়ে করা নিয়ে অনেক কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়ের ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি বিষয়। এর মাঝেই শোনা গেল সম্পর্কে জড়িয়েছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinky Banerjee)!

অভিনেত্রীর কাছ থেকে জানা গিয়েছিল এখনই সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন না পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। কাঞ্চন মল্লিকের বিয়ের পরে পিঙ্কি এবং তার পুত্র সন্তানকে নিয়ে বেশ সমব্যথী ছিলেন তার অনুরাগীরা। নিজের বাবার বিয়েতে ছেলের কি প্রতিক্রিয়া সেই নিয়েও চর্চায় সামিল হয়েছিলেন ভক্তরা। কিন্তু এইবার আঙুল ঘুরে গেল অন্যদিকে। পিঙ্কিও কী নতুন সম্পর্কের কথা ভাবছেন? হঠাৎ একটি পোস্টে দর্শকদের মনে জমাট বাঁধলো এই প্রশ্ন।

এই কিছুদিন আগেই এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের নেওয়া একটি সাক্ষাৎকারে অনেক কিছুই খোলসা করেছিলেন অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। সেখানেই জানা গিয়েছিল কোনও নতুন সম্পর্কে নেই তিনি। আর নিজের মুখে এমনটাই জানিয়েছিলেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী। তার কিছুদিন যেতে না যেতেই পিঙ্কির সম্পর্কে জড়ানোর খবর পড়িয়ে পড়েছে চারিদিকে। হঠাৎ করে কি এমন হলো তার জীবনে?

সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পিঙ্কি বলেন, “প্রেম বা বিয়ে করতে গেলে প্রয়োজন পড়াশোনার।” কাঞ্চনের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সেই সংক্রান্ত পড়াশোনাই কি তবে শুরু করেছেন তিনি? গত শনিবার মধ্যরাতে অভিনেত্রীর নতুন সম্পর্কের খবর সবার সামনে চলে আসে। আর সমাজমাধ্যমের পাতাতে সম্পর্কে শিলমোহর দেন পিঙ্কি নিজেই। কিন্তু অদ্ভুতভাবে আবার কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট মুছে দেন সেই পোস্ট।

pinky banerjee

আরও পড়ুনঃ অনেক বড় দুর্ঘটনার কবলে প্রাণ হারালো পরাগ! সব সত্যি শিমুলকে জানিয়ে দিলো অর্ণব!

তার মাঝেই তার অনুরাগীরা এই নিয়ে অনুসন্ধান চালান আর সেখান থেকে পাত্রের যে পরিচয় ফেসবুকে পাওয়া যায় তাতে জানা যায়, তিনি একজন আইপিএস। তার নাম আশিস ঘোষ। পিঙ্কিকে ট্যাগ করে নিজেদের সম্পর্কের কথা জানান আশিস। তার পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভরে যায় সামাজিক মাধ্যমে। তবে ভোরবেলা অবধি এই সম্পর্কের আপডেট সমাজ মাধ্যমে পরিলক্ষিত হলেও তারপর সেটিকে মুছে ফেলেন তারা। হঠাৎ করে এমন পোস্ট মুছে দেওয়ার বিষয়টি বেশ চোখে লেগেছে ভক্তদের আর সেখান থেকেই এখন নেট পাড়ায় শুরু হয়েছে চর্চা।