খড়ি ছাড়াই উদযাপন হয়ে গেল গাঁটছড়ার ৫০০ পর্ব! ‘সকলেই রয়েছে কিন্তু খড়িকে ছাড়া ভালো লাগছে না’ মত ভক্তদের

বর্তমানে বাংলা টেলিভিশনে একের পর এক আসছে নতুন ধারাবাহিক আর সেই সঙ্গে শেষ হয়ে যাচ্ছে বেশ কিছু পুরনো জনপ্রিয় ধারাবাহিক গুলি। বর্তমান সময়ে বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলি খুব একটা বেশি সময় ধরে টেনে নিয়ে যাওয়া হয় না। বলা চলে এটা একপ্রকার এখনকার ট্রেন্ড। একটা ধারাবাহিক কে বেশি দিন বা বেশি বছর টেনে নিয়ে না গিয়ে সেই জায়গায় নতুন নতুন ধারাবাহিক আনা।

তাই এই কথা বলতে গেলে বর্তমানে বাংলা টেলিভিশনের দুই জনপ্রিয় টিভি চ্যানেল জি বাংলা এবং স্টার জলসা। জি বাংলার সবচেয়ে পুরনো ধারাবাহিক এই মুহূর্তে মিঠাই তবে সেটি শুধু জি বাংলার নয় গোটা বাংলা টেলিভিশনেরই সবচেয়ে পুরনো ধারাবাহিক এখনকার। স্টার জলসার সবচেয়ে পুরনো ধারাবাহিক গাঁটছড়াও রয়েছে ঠিক তারপরেই। অর্থাৎ এটি বাংলা টেলিভিশনের দ্বিতীয় পুরনো ধারাবাহিক বর্তমান সময়ে।

একটা সময় টিআরপি তালিকায় এই দুই ধারাবাহিকের টপার হওয়া নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলত। তবে এখন দুটোরই জনপ্রিয়তা বেশ অনেকটাই কমে গেছে। মিঠাই এর গল্প অনেকটা পরিবর্তন হয়ে গেছে এবং গাঁটছড়ার গল্পে এসেছে বিশাল পরিবর্তন। ২১ বছর লিপ নেওয়া হয়েছে গল্পে। যেখানে পরবর্তী প্রজন্মের গল্প দেখানো হচ্ছে আর যাদেরকে নিয়ে ধারাবাহিক শুরু হয়েছিল তাদেরকে অনেকটাই বয়স্ক করে দেওয়া হয়েছে।

তবে এই ধারাবাহিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চরিত্রটি ছিল অর্থাৎ খড়ির চরিত্রটি আর নেই। অভিনেত্রী শোলাঙ্কি রায় ছাড়া সকলেই রয়েছে গাঁটছড়াতে। তার ধারাবাহিক ছেড়ে দেওয়াটা দর্শকরা কিছুতেই মেনে নিতে পারেনি প্রথম দিকে। কিন্তু পরবর্তী প্রজন্মের গল্প শুরু হতে আস্তে আস্তে সকলেই মেনে নিয়েছে। বর্তমানে যে লিপ ট্র্যাক দেখানো হচ্ছে তাও বেশ জনপ্রিয় হয়ে উঠছে আস্তে আস্তে। গঙ্গা ও আয়ুষ্মানের জুটি অনেকে পছন্দ করছে এটারও প্রমাণ মিলে দর্শকমহলে।

এরই মধ্যে গাঁটছড়ার সকল সদস্যকে নিয়ে আজকে এই ধারাবাহিক পুরো করল ৫০০ পর্ব। যার সেলিব্রেশানের ভিডিও স্টার জলসা তার অফিসিয়াল পেজ থেকে পোস্ট করেছে। সকল সদস্যরা সেখানে উপস্থিত রয়েছে শুধুমাত্র নেই খড়ি। তাকে ছাড়া যে ফাঁকা ফাঁকা লাগছে তা বলাই বাহুল্য কিন্তু নতুন সদস্যদের নিয়ে গাঁটছড়ার এই খুশী উদযাপন দেখে ভক্তরা সকলেই আনন্দিত।