Kar kache koi moner kotha Today Episode 17 April: এই মুহূর্তে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। আগে এতটা বাস্তব কেন্দ্রিক ধারাবাহিক হয়তো কখনোই সম্প্রচারিত হয়নি টেলিভিশনের পর্দায়। ধারাবাহিকটি প্রত্যেকদিন দর্শকদের সামনে এমন অনেক কিছু তুলে ধরে যা অনেক মেয়ের সাথেই ঘটে থাকে।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, পরাগ নিজের থেকেই বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছে কারণ সে চায় শিমুল একটা সুস্থ স্বাভাবিক এবং সুন্দর জীবন যাপন করুক। পরাগ চায় না তার মতন একজন অসুস্থ মানুষের সাথে থেকে শিমুল নিজের বাকি জীবনটা নষ্ট করুক শিমুলের ভালো করতে গিয়ে নিজের এবং নিজের পরিবারের আরো বড় সর্বনাশ করে ফেলল পরাগ। তার অনুপস্থিতিকে কাজে লাগিয়ে শিমুলকে যাচ্ছেতাই ভাবে অপমান করে পলাশ।
কার কাছে কই মনের কথা আজকের পর্ব ১৭ এপ্রিল (Kar kache koi moner kotha 17 April)
কার কাছে কই মনের কথা’র আজকের পর্বে (Kar Kache koi moner kotha Today Episode 17 April) দেখা যায়, পলাশের কোন কথাতেই কান দেয় না শিমুল কারণ সে খুব ভালো করেই জানে সে কোন দোষ করেনি। আর তার পাশে প্রত্যেকে রয়েছে। এরপর শিমুল খবর পায় পরাগের। সে জানতে পারে তার নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যার জন্য এই মুহূর্তে হাসপাতালে রয়েছে পরাগ। এটা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় শিমুল। শেষ পর্যন্ত যে পরাগের খবর পাওয়া গিয়েছে এটা ভেবেই খুশি হয়ে যায় বাড়ির প্রত্যেকে। এক বিরাট চিন্তার হাত থেকে মুক্তি পায় তারা।
এদিকে হাসপাতলে এসেই সোজা পরাগের ঘরে ঢুকে পড়ে শিমুল। কিন্তু পরাগ শিমুলের দিকে ফিরেও তাকায় না যেটা বেশ অবাক লাগে তার। হঠাৎ করে পরাগের কি হল যার জন্য সে মুখ ঘুরিয়ে দেখছে না শিমুলের দিকে। শিমুল পরাগকে বলে, “তোমার চাকরি তুমি রাখো আমার চাই না একটা চাকরি দিয়েছে বলে তুমি এরকম করবে আমার সঙ্গে। তুমি ফিরে চলো তাহলেই হবে।” এত কিছু বলার পরেও পরাগ শিমুলের ডাকে সাড়া দেয় না তখন শিমুল ডাক্তারের কাছ থেকে জানতে পারে এই দুর্ঘটনার জন্য পরাগের স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। যেটা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে যায় শিমুলের।
আরও পড়ুন: আবার আগের রূপে ফিরলো লাবণ্য! অর্জুনের মনে ভয় ঢুকিয়ে দীপার সাথে বিয়েটা ভাঙার চেষ্টা করলো সে!
এরপর পরাগকে নিয়ে বাড়ি ফেরে শিমুল। মধুবালা ভীষণ খুশি হয়, সে তার ছেলেকে জিজ্ঞাসা করে কি খেতে চায় পরাগ? কিন্তু পরাগ বারবার বলে যে এই বাড়িতে থাকবে না সে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবে। শিমুল কিছুতেই বুঝে উঠতে পারে না আসল সত্যিটা কিভাবে প্রত্যেককে বলবে সে? পরাগের যে স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে, সে যে আর কাউকেই চিনতে পারছে না এই কথাটা অনেক কষ্টে সে মধুবালাকে জানায়। পাশাপাশি শিমুল এটাও বলে যে তার ওপর যেন মধুবালা ভরসা রাখে। সে ধীরে ধীরে সবটা ঠিক করে দেবে। পরাগের কি সত্যিই স্মৃতিশক্তি খোয়া গিয়েছে? কি মনে হয় দর্শকদের?
View this post on Instagram





