টিআরপিতে নতুন চমক! গীতা পারলো না জলসার মুখ রক্ষা করতে, সকলকে পিছিয়ে ফেলে আবার টপার পর্ণা!

এখন হরদম বাংলা টেলিভিশনের বিনোদনের চ্যানেল গুলিতে মেগা সিরিয়াল গুলির (Bengali Serial) আনাগোনা লেগেই রয়েছে। দর্শকদের একেবারে চমকে দিচ্ছে প্রতিটি ধারাবাহিক। কোন ধারাবাহিক দর্শকদের সব থেকে বেশি আনন্দ দিতে সক্ষম সেটার বিচার করার জন্যই বৃহস্পতিবার করে প্রকাশ পায় বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা। এই সপ্তাহেও সামনে এলো ফলাফল।

আরো পড়ুন:সোনা রুপাকে কাছে পেতে ছ’ল’নার আশ্রয় নিলো লাবণ্য! বিয়ে ভাঙতে ভিক্টরকে বের করে আনলো পৃথা!

 

সময়ের সাথে সাথে বাংলা ধারাবাহিকের জগতে টিআরপি একটা বেশ প্রধান এবং গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হচ্ছে। এই তালিকার মাধ্যমে দর্শকরা আগের থেকেই বুঝে যান ঠিক কোন ধারাবাহিক গুলি আগামী দিন গুলিতে টেলিভিশনের পর্দায় রাজ করবে আর কোন মেগা পিছিয়ে পড়বে। এই সপ্তাহেও চলে এলো সেই তালিকা। আরো দশ গুণ বেড়ে গেলো ভক্তদের উত্তেজনা।

চলুন এইবার দেখে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি তালিকাতে প্রথম পাঁচ জুড়ে জায়গা নিয়েছে কোন কোন মেগা। প্রথম স্থানে উঠে এসেছে জি বাংলার নিম ফুলের মধু। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় আরও একবার প্রথম স্থান অধিকার করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৯।

দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। টিআরপিতে ৭.৬ পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করেছে এই মেগা। এই সপ্তায় টিআরপি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। বিগত এক মাস যাবত আর বেঙ্গল টপার হতে পারছে না এই মেগা। টিআরপিতে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৩।

অন্যদিকে ৬.৯ পেয়ে চতুর্থ স্থানা উঠে এসেছে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে। অন্যান্য সপ্তাহে পঞ্চম স্থানে দেখা যায় এই ধারাবাহিকটিক। সেই শুরু থেকেই নিজের জায়গা শক্ত করে ধরে রেখেছে এই ধারাবাহিক। আর ৬.৮ পেয়ে টিআরপি তালিকার পঞ্চম স্থানে নেমে গিয়েছে স্টার জলসার গীতা LLB। যার ফল স্বরূপ বেশ ভয় পেয়ে গিয়েছে জলসার ভক্তরা।

1st •• নিম ফুলের মধু ৭.৯
2nd •• ফুলকি ৭.৬
3rd •• জগদ্ধাত্রী ৭.৩
4th •• কোন গোপনে ৬.৯
5th •• গীতা LLB ৬.৮