প্লা’স্টিক সা’র্জারি হতেই কমে গেল উচ্চতা! গলার স্বরে আমূল পরিবর্তন! পারো চ’রিত্রে নবনীতাকে নিয়ে চরম ট্রো’লের মুখে তুমি আশে পাশে থাকলে!

এক অদ্ভুত ভৌতিক পেরেম ছোঁয়া নিয়ে গত নভেম্বর মাসে ষ্টার জলসা(Star jalsha) পর্দায় শুরু হয়েছিল বেশহাই বাজেটের একটি ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’ (Tumi ase pase thakle)। এই ধারাবাহিকের প্রধান নায়কের চরিত্রে ফিরে এসেছেন রোহন ভট্টাচার্য। এখানে নায়িকা চরিত্রে দেখা মিলেছে অঙ্গনা রায়ের। এতদিন কেবলমাত্র ওটিটির পরিচিত মুখ হিসেবে দর্শকরা তাকে চিনতেন। এটাই অভিনেত্রীর ছোটপর্দায় ডেবিউ। দুঃখের বিষয় হল প্রাইম টাইমে শুরু থেকেই টিআরপিতে সেভাবে চমক দিতে পারেনি এই মেগা।

এরপরেও গল্পে নতুন মোড় এনে, ও নানা রকম ভাবে তুমি আশে পাশে থাকলে ধারাবাহিকটিকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোর চেষ্টা চালিয়ে গিয়েছেন ধারাবাহিক কর্তৃপক্ষ। কিন্তু কিছুতেই কিছু তফাৎ দেখতে পাননি তারা। পরবর্তীতে বাধ্য হয়েই ‘পারো’র চরিত্রে মুখবদল ঘটানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন ধারাবাহিক কর্তৃপক্ষ। বিয়ের ফুল ধারাবাহিকটির নায়িকাকেই পারো চরিত্রে বেছে নেন তারা। আর এই সিদ্ধান্তের জন্যই বর্তমানে সমালোচিত হতে হচ্ছে ধারাবাহিকটিকে।

কিছুদিন আগে থেকেই বদলে গিয়েছে পারো চরিত্রে থাকা অভিনেত্রী। এতদিন পারোর চরিত্রে এবং পার্বতীর চরিত্রে দুটিতেই অভিনয় করতে দেখা যাচ্ছিল অঙ্গনা রায়কে। অর্থাৎ ধারাবাহিকে ডবল রোলে কাজ করছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই গল্পে আনা হয় নতুন টুইস্ট। আর সেখানেই বদলে যায় প্রধান অভিনেত্রী পারোর মুখ। এই মুহূর্তে পারোর চরিত্রে তুমি আশেপাশে থাকলে-তে দেখা যাচ্ছে নবনীতা দাসকে (Nabanita Das)। আর তারপর থেকেই এই ধারাবাহিকটিকে নিয়ে একটি কঠিন অভিযোগ তোলেন ভক্তরা।

এই ধারাবাহিকের গল্পে দেখানো হয়, ভয়াবহ এক দুর্ঘটনার কবলে পড়ে ভীষণ খারাপ অবস্থার কবলে পড়ে পারো। যার ফল স্বরূপ তাকে প্লাস্টিক সার্জারির সাহায্য নিতে হয়। আর এই অপারেশনের জন্য পারোর চেহারা একেবারে বদলে যায়। এদিকে ঠিক আগের মতোই পার্বতীর চরিত্রে অভিনয় চালিয়ে যাচ্ছেন অঙ্গনা রায়। যেহেতু পার্বতী একেবারে পারার মতনই দেখতে তাই বর্তমান পারো এবং পার্বতীকে পাশাপাশি দাঁড় করালে কোন দিক থেকেই মিল খুঁজে পাচ্ছেন না দর্শক মহল।

আরো পড়ুন: দীপার সব চেষ্টায় আ’গুন জ্বা’লিয়ে দিল জয়, বিয়ে ভা’ঙতে তার মো’ক্ষম অ’স্ত্র প্রয়োগ করলো পৃথা!

সব মেনে নিতে পারলেও কয়েকটা জিনিস দর্শকদের ভীষণভাবে চোখে লেগেছে। মরা মানুষ কি করে ফিরে আসতে পারে সেসব বাদ দিলেও প্লাস্টিক সার্জারি হলে মানুষের উচ্চতা কিভাবে বদলে যেতে পারে! গলার স্বরে কিভাবে আমূল পরিবর্তন আসতে পারে? শুধু তাই নয় সার্জারির আগে হাতে থাকা ট্যাটু সার্জারির পরে হাত থেকে কিভাবে গায়েব হয়ে যেতে পারে সেটাও একটা বড় বিষয়। বর্তমানে এই ধারাবাহিকটিকে কেন্দ্র করে এইসব প্রশ্নগুলোই বাসা বেধেছে দর্শকদের মনে। দর্শকদের দাবি এই ধারাবাহিকের কর্তৃপক্ষ গল্পের গরুকে গাছে উঠিয়ে ছেড়েছে। আর এগুলির জন্যই চরম সমালোচনার মুখে পড়তে হচ্ছে তুমি আশে পাশে থাকলে ধারাবাহিকটিকে।