এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে দর্শকদের মনে বেশ অন্যতম একটা জায়গা দখল করে নিয়েছে তোমাদের রানী (Tomader Rani)। এই ধারাবাহিকের নায়কের চরিত্রে রয়েছেন অর্কপ্রভ রায় এবং নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে নবাগত অভিনেত্রী অভিকা মালাকারকে (Avika Malakar)। স্টার জলসার ইতিহাসে এই প্রথমবার ধারাবাহিকের মাঝপথে হতে চলেছে ধারাবাহিকের নামের পরিবর্তন। আর এইবার সেটা নিজের মুখেই দর্শকদের উদ্দেশ্যে জানালেন নায়ক দুর্জয়।
এই ধারাবাহিকের গল্প আর পাঁচটা ধারাবাহিকের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় এবং অভিনব। গোটা ধারাবাহিক জুড়েই রয়েছে একটি মেয়ের সবকিছু একসাথে পাওয়ার লড়াই। একটা মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে কলকাতায় ছুটে আসা এবং সেখান থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে বাধা-বিপত্তি সবকিছু সহ্য করে এগিয়ে যাওয়ার গল্প নিয়েই তৈরি হয়েছে তোমাদের রানী। আর এর মাঝে নায়ক নায়িকার সন্তান বিশেষ ভূমিকা পালন করছে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, সম্প্রতি ধারাবাহিকের নায়ক নায়িকার জীবনে এসেছে তাদের ছোট্ট সন্তান। যে দুর্জয় শুরুতে রানীকে এই সন্তানটি নিতে বারণ করেছিল সেই দুর্জয় এখন তার সন্তানের প্রতি সবথেকে বেশি যত্নশীল হয়ে উঠেছে। এতদিন অবধি এই বাচ্চাটাকে পৃথিবীতে আনার জন্য লড়াই করেছিল রানী। এইবার তার লড়াই আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। কারণ তাকে এখন তার বাচ্চার খেয়াল রাখতে হবে এবং নিজের ডাক্তার হওয়ার স্বপ্নটাকেও পূরণ করতে হবে। এর মাঝেই শোনা গেল হঠাৎ করেই নাকি নাম পরিবর্তন হচ্ছে তোমাদের রানীর!
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ছোট্ট বাচ্চাটির প্রতি দুর্জয়ের ভালোবাসা দেখে মুগ্ধ দর্শক মহল। এক মুহূর্তও কাছ ছাড়া করা হয় না ওই বাচ্চাটিকে। একেবারে সত্যিকারের মা বাবা হয়ে উঠেছে দুর্জয় আর রানী। রানী অর্থাৎ অভিনেত্রী বলেন, “অন স্ক্রিন হোক বা অফ স্ক্রিন ওকে দেখলেই মন ভালো হয়ে যায়। সারাদিন আমরা ওকে নিয়েই ভাবতে থাকি। সারাদিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় ওকে করে নিলে। এখন গোটা ধারাবাহিকের প্রাণ হয়ে উঠেছে এই বাচ্চাটা। ওকে যখন আউটডোর শুটিংয়ে নিয়ে যাই ও একটুও জ্বালায় না। ও এত বেশি সহযোগিতা করে যা সত্যিই ভাবনা-চিন্তার বাইরে।”
আরও পড়ুনঃ পরাগকে পাগল ভেবে চরম ভুল করে বসল প্রতীক্ষা! তাদের সমস্ত কথা লুকিয়ে রেকর্ড করে নিল পরাগ!
এই সাক্ষাৎকারে ছোট্ট দুনিকে কোলে নিয়ে গানও করেন অভিনেতা। এরপর তিনি নিজেই বলেন, “এই ধারাবাহিকে এই বাচ্চাটা একটা নতুন মাত্র এনে দিয়েছে। ওকে ছাড়া এখন এক মুহূর্তও ভাবা যায় না। সত্যি কথা বলতে এখন আর এই ধারাবাহিকটি ‘তোমাদের রানী নেই’। এখন এটা হয়ে গেছে ‘তোমাদের দুনি’ আর সঙ্গে আছে রানী ও দুর্জয়।” অভিনেতার কথা শুনে বুঝাই যাচ্ছে বর্তমানে তোমাদের রানী ধারাবাহিকটি আবর্তিত হচ্ছে এই বাচ্চাটিকে কেন্দ্র করেই।





