সূর্যর রাগ দীপা রুপার উপর প্রকাশ করল! এই প্রথমবার দীপার ব্যবহারে কষ্ট পেল রুপা,বাচ্চা মেয়েটার কষ্টে দুঃখ পাচ্ছে দর্শক

বর্তমান সময়ের বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার অনুরাগের ছোঁয়া। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে। সূর্য দীপার জুটি প্রথম থেকেই দর্শকের অত্যন্ত পছন্দের কিন্তু সেই জুটিকে ভাঙ্গন ধরেছে সূর্যের বন্ধু মিশকার জন্য। বহু বছর ধরে তারা ভুল বোঝাবুঝি স্বীকার।

তাদের জন্য তাদের দুই মেয়েও নিজেদের আসল বাবা-মায়ের পরিচয় একসাথে জানতে পারছে না। আর এতেই সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে রুপা। কিছুইদিন আগেই অনুরাগের ছোঁয়ার একটি প্রোমো সামনে এসেছিল যেখানে দেখা গিয়েছিল রুপা হঠাৎ করেই সূর্যকে বাবা বলে ডাকে। যেটা শুনে সোনা রুপাকে বলে তুমি কেন আমার বাবাকে বাবা বলে ডাকছো তখন রুপা কষ্ট পায়।

আর এই প্রমো এপিসোড খুব তাড়াতাড়ি দেখানো হবে। গতকালের পর্বে দেখা গেছে সূর্য দীপা কাছাকাছি এলেও আবার একবার সূর্য ও দীপাকে ভুল বোঝে। তবলা মিশকাকে সাধু সেজে মজা দেখাচ্ছিলো কিন্তু মিশকা তবলার গলা শুনে চিনতে পারে আর তাকে মজা দেখানোর জন্য দীপা আর তবলাকে একসঙ্গে ফাসিয়ে দেয় সে।

দীপার বাড়িতে নিয়ে গিয়ে সূর্যর সামনে তবলার ছদ্মবেশ খুলে দেয়। আর সূর্যকে বলে যে তবলা আর দীপার এটা প্ল্যান ছিল সূর্যর কাছে ভালো সাজার জন্য। দীপা এসব কিছু জানে না এমনটা দীপা এবং তবলা দুজনেই বলে কিন্তু সূর্য বিশ্বাস করতে চায় না। তাকে আবার উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয় আর যার ফলে দীপা অত্যন্ত কষ্ট পায়। উল্টোদিকে সোনা রুপার স্কুলে প্রত্যেকের বাবা নিয়ে কিছু লিখতে বললে রুপা কষ্ট পায়।

পরবর্তী পর্বে দেখা যাবে,সুর্য আবার দীপা কে ভুল বোঝায় দীপা এবার খুব রাগ করে ও কষ্ট পায়।রুপা দীপার হাত ধরে বার বার জিজ্ঞেস করছে বলো না মা আমার বাবা কোথায়?তখন দীপা বলে বাবা বাবা বাবা বললাম না তোর বাবা নেই। রুপা তখন বলে আমি তো শুধু। তারপরেই দীপা কষ্টের সাথে বলে মুখেও আনবি না,আর শোন আজ থেকে আমিই তোর মা আমিই তোর বাবা।