Anurager Chhowa Today Episode 4 May: স্টার জলসার (Star Jalsha) চর্চিত টেলিধারাবাহিক (Tele serial) অনুরাগের ছোঁয়ার (Anurager Chhowa) সেনগুপ্ত বাড়িয়ে বইছিল খুশির হাওয়া। ধুমধাম করে চলছিল দীপার বিয়ের আয়োজন। কিন্তু পোড়া কপাল মেয়ের। সুখ বড় ক্ষণস্থায়ী দীপার জীবনে। নায়িকার জীবনে যখন সব একেবারে ঠিক তখনই ঘটল অঘটন। ধারাবাহিকের গল্পে দেখা যাচ্ছে, আশীর্বাদ, আইবুড়ো ভাত, সঙ্গীত পর্ব মিটেছে। তবে এত সহজে হবে না অর্জুন-দীপার বিয়ে।
সূর্য এসে পণ্ড করবে দীপার বিয়ে। অনুরাগের ছোঁয়ায় আসতে চলছে এমনই ধামাকাদার মোড়। কারণ সব ধারাবাহিকে বিয়ের ট্রাকে টিআরপি বাড়লেও, অনুরাগের ক্ষেত্রে তা খাটেনি। দর্শক অর্জুনের সঙ্গে দীপার শুভ পরিণয় দেখতে রাজি নয়। তাই তড়িঘড়ি অর্জুনের সঙ্গে বিয়ের ট্রাক থামিয়ে গল্পে এসেছে নয়া মোড়। মেহেন্দির অনুষ্ঠানের দিন গ্রেফতার হয়েছে দীপা।
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য় এই মুহূর্তে চলছে টান টান পর্ব
এদিন আইবুড়ো ভাত, সংগীতের পর্ব ভালোয় ভালোয় মিটলেও, মেহেন্দির আগের মুহূর্তে ঘটে যায় অঘটন। পুলিশ আসে সেনগুপ্ত বাড়িতে। বলে, দীপা মজুমদার নাকি তার প্রাক্তন স্বামী সূর্য সেনগুপ্তের অবৈধ সন্তান বীরকে গুম করেছে। একাধারে রয়েছে পাচারের সম্ভবনা। আবার মিশকার পাপাই এনেছে গুরুতর অভিযোগ। বীরকে নাকি খুন করেছে দীপা। তাই জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে দীপার নামে।
হাজতবাসে এক রাত কাটতে না কাটতে মস্তিষ্ক বিকৃতি দেখা দেয় দীপার। একের পর এক ধাক্কা সামলাতে না পেরে কী মাথার গন্ডগোল দেখা দিল দীপার? নাকি জেল থেকে বেরোতে নতুন পরিকল্পনা করছে সে। কারণ মিশকা, পারিজাত সেনের মতো লোকগুলো সুবিধার নয়। এরা নিজেদের স্বার্থসিদ্ধি করতে যা ইচ্ছে তাই করতে পারে। এমনকি বীরের বড় ক্ষতি করতেও হাত কাঁপবে না তাদের।
আরও পড়ুনঃ স্নানঘরে রোম্যান্সে মজে রাণী-দুর্জয়, ‘মানুষ যা দেখতে চায় সেটাই দেখানো হয়’, নেট মাধ্যমে সমালোচনার জবাব অর্কপ্রভর
বলা বাহুল্য, স্টার জলসার এই ধারাবাহিকের গল্প কোন খাতে বয়ে চলে তা দেখতে অপেক্ষার প্রহর গুনছে ধারাবাহিকের দর্শকরা। শেষমেশ কী সব বাঁধা পেরিয়ে দীপার সঙ্গে বিয়ে হবে অর্জুনের? নাকি সূর্য এসে বাঁধ সাধবে? এত দূর এগিয়ে সূর্যের কথা ভেবে অর্জুনকে ফিরিয়ে দিতে পারবে দীপা। সব প্রশ্নের উত্তর মিলবে অনুরাগের ছোঁয়ায় আসন্ন পর্বে।
View this post on Instagram





