জন্মদিনের দিন বড় সুখবর, প্রতীকের জীবনে শুরু নয়া অধ্যায়, কী সেই খবর!

আজ ৬ই, সোমবার। টেলিপর্দার জনপ্রিয় অভিনেতা প্রতীক সেনের (Pratik Sen) জন্মদিন। ছোটপর্দায় জনপ্রিয় হওয়ার আগে বড় পর্দায় কাজ করেছেন অভিনেতা। তবে সাফল্যের মধ্য গগনে পৌঁছেছেন টেলিভিশনের (Television) হাত ধরেই। বড়পর্দা থেকে ছোটপর্দায় কাজ করবেন শুনে নাক কুঁচকেছিলেন অনেকে।

সব সমালোচনা, কটাক্ষকে উপেক্ষা করে টেলিদুনিয়ায় প্রথম সারির নায়ক তিনি। ‘খোকাবাবু’ নামে এখনও দর্শকমহলে জনপ্রিয়। তাঁর ঝুলিতে রয়েছে খোকাবাবু, মোহর, সাহেবের চিঠির মতো টপার ধারাবাহিক। সম্প্রচারের সময় টিআরপিতে ছক্কা হাঁকিয়েছে ধারাবাহিকগুলি।

বর্তমানে প্রতীককে দেখা যাচ্ছে স্টার জলসার নয় ধারাবাহিক উড়ানে। প্রতীকের বিপরীতে অভিনয় করছেন নবাগতা রত্নপ্রিয়া দাস। বেশ কয়েক মাসের টানা বিরতির পর ফের পর্দায় ফিরছেন প্রতীক। তাঁকে ড্রয়িং রুমে বসে দেখতে উচ্ছসিত ধারাবাহিকপ্রেমীরা।

অভিনেতা প্রতীক সেনের ভক্তদের জন্য সুখবর

প্রতীক ভক্তদের জন্য ভাল খবর। জন্মদিনের দিন সুখবর পেয়ে যারপরনাই খুশি অভিনেতার ভক্তমহল। দিনকয়েক আগে অভ্যন্তরীন সমস্যার জেরে বন্ধ হয়েছিল প্রতীকের নয়া ধারাবাহিক ‘উড়ান’। প্রায় টানা তিন দিন বন্ধ ছিল ধারাবাহিকের শুটিং। এবার সেই সমস্যা মিটিয়ে ৮ই মে থেকে ফের শুরু হচ্ছে উড়ানের শুটিং।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

আরও পড়ুনঃ সবকিছুর জন্য শিমুলকে দোষারোপ করে চন্দন! তার কথার যোগ্য জবাব দিয়ে বিপাশাকে নিয়ে বেরিয়ে যায় শিমুল!

উড়ান পরিচালনার দায়িত্বে নয়া পরিচালক

পরিচালক অমিত সেনগুপ্তের জায়গায় পরিচালনার দায়িত্ব নিলেন মিঠিঝোরা ধারাবাহিকের পরিচালক বাবু বণিক। তিনি মিঠিঝোরা ছেড়ে চলে এলেন উড়ানে। পরশুদিন থেকে ননস্টপ শুটিং চলছে উড়ানের। কারণ স্টার জলসার তরফ থেকে ইতিমধ্যেই মিলেছে ফাইনাল টেলিকাস্ট ডেট।