নতুন সম্পর্কে জড়িয়েছে সুচরিতা, বিয়ে করে বিদেশ চলে যাচ্ছে সে! তবে কি আর দেখা মিলবে না এই সুচরিতার?

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে তাদের মধ্যে অনেকটা কম টিআরপি থাকলেও জনপ্রিয়তার দিক থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে একটি অত্যন্ত বাস্তব কেন্দ্রিক ধারাবাহিক কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অর্থাৎ নায়িকার চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়কের চরিত্রে রয়েছেন দ্রোণ মুখোপাধ্যায়। এছাড়াও অন্যান্য যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়, সৃজনী মিত্র, শ্রীতমা ভট্টাচার্য প্রমুখ তারকাদের।

এই ধারাবাহিকের একটি অন্যতম চরিত্র হিসেবে বহুদিন আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেছিল বাসবদত্তা চট্টোপাধ্যায়। তার চরিত্রের নাম সুচরিতা। গল্পের একদম শুরুর দিক করে দেখা গিয়েছিল, সুচরিতার স্বামী ইন্দ্র পরকীয়ার সাথে যুক্ত। সে তার স্ত্রী এবং সন্তানের তেমন খেয়াল রাখে না। দোষ করেও বাড়ির প্রত্যেকের কাছে খুবই ভালো ছেলে ইন্দ্র আর সমস্ত কষ্ট সহ্য করে মুখ বুজে পড়ে থেকেও একজন অত্যন্ত খারাপ বউ সুচরিতা। কিন্তু খুব বেশিদিন এমনটা চলেনি। দ্রুত বদলেছে সময়।

এরপর দেখা যায় কর্কট রোগ ধরা পড়ে ইন্দ্রর। যার ফলে তার প্রেমিকা তাকে ছেড়ে চলে যায়। আবার নিজের স্ত্রী কন্যার কাছেই ফিরে আসতে হয় তাকে। কিন্তু শেষ পর্যন্ত মারা যায় সে। তার পর থেকে সুচরিতা আর তার মেয়ে টুইঙ্কেলের জীবন একেবারে নরক হয়ে যায়। পড়াশোনা খাওয়া-দাওয়া কোন কিছুরই টাকা পয়সা শ্বশুরবাড়ি থেকে তাদেরকে দেওয়া হতো না। যার ফলে অনেক চেষ্টা করে একটা শাড়ির ব্যবসা দাঁড় করায় সুচরিতা।

বিদেশ পাড়ি দিচ্ছে সুচরিতা!

সম্প্রতি ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, সুচরিতাকে বলতে শোনা যায় সে আবার নতুন করে জীবন শুরু করতে চলেছে। সুচরিতা খুব ভালো করেই জানে সে আর কোনদিনও তার শ্বশুরবাড়ি থেকে কোন সাহায্য পাবে না। কিন্তু তার মেয়েটা ছোট তাই জীবনে আর একবার বিয়ে না করলেই নয়। কারণ মেয়েটার একটা বাবা দরকার। তাই সুচরিতাকে যে ব্যক্তি খুবই পছন্দ করত তার সাথেই পরবর্তীতে সম্পর্কে জড়ানোর সিদ্ধান্ত নেয় সুচরিতা। এটা জানতে পেরে ভীষণ খুশি হয়ে যায় বিপাশা শীর্ষা ও শিমুল।

আরও পড়ুন: গোবর দেবীর প্রশংসায় পঞ্চমুখ এভি, কাছাকাছি এলো কথা অগ্নিভ! কথাকে নিজের হাতে খাইয়ে দিল পাচক মশাই

এখন শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি নাকি বিয়ে সেরে ফেলবে সুচরিতা। আর এই বিয়েটা হয়ে গেলে সে চলে যাবে বিদেশে। বোঝাই যাচ্ছে যদি সুচরিতা চলে যায় তাহলে চারজনের এই বন্ধুত্ব ভেঙে যাবে। বন্ধুত্ব থাকলেও সেভাবে আর চারজনের একসঙ্গে বসে আড্ডা দেওয়া হবে না। একটু একটু করে সুচরিতার উপস্থিত কমে আসবে ধারাবাহিকের পর্দায়। আর একদিন আর পাঁচটা পার্শ্ব চরিত্রের মতোই বিলুপ্ত হয়ে যাবে সুচরিতা। যদিও এই সবটাই ভক্তদের অনুমান। এখনো অবধি চূড়ান্ত ভাবে কিছুই জানা যায়নি।