এই মুহূর্তে আবারো এক নতুন খেলা শুরু করেছে স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকের অন্যতম নেতিবাচক চরিত্র ভিক্টর। আবারো এক ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে নায়িকা দীপা। জলসার সব থেকে প্রবীণ এই ধারাবাহিকটি এখনো দর্শকদের মনে সমান ভাবেই দাগ কাটতে সক্ষম। বর্তমানে ঘটতে চলেছে সূর্যের আগমন।
বর্তমান গল্প অনুযায়ী, দীপা অনেক ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্তেই উপনীত হয়েছে যে তার পক্ষে নতুন করে বিয়ে করা সম্ভব নয়। আর এইবার কোনরকম কিছু বোঝানোর চেষ্টা না করে দীপার জীবন থেকে চলে গিয়েছে অর্জুন। দীপা, এবার শুধু নিজের মেয়েদের নিয়ে ভালো থাকতে চায়। আবার একটা বিয়ে করে নিজের জীবনকে জটিলতার মধ্যে আর ফেলতে চাই না সে। কিন্তু জটিলতা বা সমস্যা তার পিছু ছাড়তেই চায় না।
ভিক্টরকে বাড়িতে নিয়ে এলো তিস্তা
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সবাই যে যার নিজের কাজে ব্যস্ত। হঠাৎ করেই ভিক্টরকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে প্রবেশ করে তিস্তা। তাকে বাড়িতে কেউ থাকতে দিতে চায় না। তিস্তা তখন দীপার কাছে অনুরোধ করে। এরপর কেউ যখন ভিক্টরের প্রতি সহানুভূতি দেখাতে চায় না তখন তিস্তা বলে সে ভিক্টরের সাথে রাস্তাতে থাকবে। এটা শুনে দীপা ভিক্টরকে সেনগুপ্ত বাড়িতে থাকার অনুমতি দিয়ে দেয়। কারণ দীপা তিস্তাকে খুব ভালোবাসে। তিস্তার কোনরকম কষ্ট সে সহ্য করতে পারে না।
সূর্যর নামে বাড়িতে পাথর পাঠালো কে?
পরের দিন সকালবেলা একজন ডেলিভারি বয় এসে সূর্য সেনগুপ্তর নামে একটা পার্সেল দিয়ে যায়। যার মধ্যে থেকে বের হয়ে একগাদা পাথর। এরপর দীপা তাড়াতাড়ি বাইরে যেতেই লোকটা রীতিমতো পালিয়ে যায়। দীপা বুঝতে পারে কেউ ইচ্ছে করে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ বলে তারা তদন্ত চালিয়ে তাড়াতাড়ি জানাবে। দীপার সন্দেহ হয় ভিক্টরকে। সে তখন সোজা ভিক্টরকে গিয়ে এই নিয়ে জিজ্ঞাসা করতেই রেগে যায় কাকিয়া আর তিস্তা।
আরো পড়ুন: ধামাকা পারফরম্যান্স দুর্জয়-রানীর, কথা’র বিশেষ এপিসোডে রানীর জন্য নিজের গলায় গান গাইবে দুর্জয়!
পাগল হয়ে গেল সূর্য
অন্যদিকে দেখা যায় হাসপাতালের মধ্যেই নিজেকে কেমন যেন গুটিয়ে নিয়েছে সূর্য। সে যে মানসিকভাবে অসুস্থ সেটা তাকে দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে। সে কারোর সাথে কথা বলতে চায় না। ডাক্তার কথা বলতে এলে তার দিকে এটা ওটা ছুড়ে মারে। কোন এক ভয়ংকর ঘটনা ঘটেছিল সূর্যের সাথে যার প্রভাব এখনো তার মধ্যে প্রকট ভাবে রয়ে গিয়েছে। সে কি ফিরবে তার নিজের বাড়িতে? দীপা কি পারবে সূর্যকে খুঁজে বের করতে?





