জি-এর হাল বেহাল! নিম ফুলকে হারিয়ে পয়লা স্থানে এবার জলসা! কথা না গীতার মাথায় উঠল টপারের শিরোপা!

বাংলা ধারাবাহিকের (Bengali Serial) চ্যানেলগুলির মধ্যে চলছে টান টান লড়াই। জি-কে (Zee Bangla) টেক্কা দেওয়ার মরিয়া চেষ্টা করছে স্টার জলসা (Star Jalsha)। ধারাবাহিকগুলিতে একের পর এক চমক নিয়ে আসার পাশাপাশি আসছে নতুন নতুন ধারাবাহিক। টিআরপিতেও (TRP) চলেছে বেশ কিছু রদবদল।

ফাঁস এই সপ্তাহের আগাম টিআরপি তালিকা। দেখা যাক কোন ধারাবাহিক কোথায় দাঁড়িয়ে…

ছয়টার স্লটে বেশ কিছু নম্বরে এগিয়ে রয়েছে জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রানী। একই থাকছে জি-এর যোগমায়ার টিআরপি। ছটা ত্রিশের স্লটে বাড়ছে অষ্টমীর টিআরপি। তবে জলসার চ্যানেল টপার ‘গীতা এলএলবি’তে চলছে জমজমাট পর্ব। তাই নিঃসন্দেহে অনেকটা এগিয়ে থাকবে এই ধারাবাহিক।

TRP, Bengali Television, Bengali television TRP, Bengali Serial, Zee Bangla, Star jalsha, টিআরপি, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, জি বাংলা, স্টার জলসা

সাতটার স্লটের লড়াইটাও জমজমাট। ০.১ পার্থক্য হলেও বেঙ্গল টপার জগদ্ধাত্রীকে টেক্কা দেবে জলসার কথা। সাড়ে সাতটার স্লটে লড়াই জমে উঠেছে। যদিও টিআরপি প্রতি সপ্তাহে বঁধূয়াকে দশ গোল দেয় ফুলকি। সম্ভবত, এই সপ্তাহে সবচেয়ে বেশি নম্বরে পিছিয়ে থাকবে জি-এর নিম ফুলের মধু ও কে প্রথম কাছে এসেছি।

৮.৩০-এর স্লটে জলসায় শুরু হয়েছে নয়া ধারাবাহিক রোশনাই। জি-এর কোন গোপনে মন ভেসেছেকে জোরদার টক্কর দিলেও, এগিয়ে শ্যামলী অনিকেতের গল্প। নটার স্লটে রয়েছে রয়েছে আলোর কোলে ও জল থই থই ভালোবাসা। প্রতি সপ্তাহে অপরাজিতা আঢ্যর ধারাবাহিক এগিয়ে থাকে কয়েক অঙ্কে। চলতি সপ্তাহেও তার অন্যথা হবে না।

bengali serials

আরও পড়ুনঃ শিমুলকে ফাঁসাতে মিথ্যে গল্প ফাঁদলো পলাশ! তাদের উচিত শিক্ষা দিতে ছদ্মবেশ ছেড়ে কাঠগড়ায় হাজির হলো পরাগ!

সাড়ে নটার স্লটে রয়েছে অনুরাগের ছোঁয়া। ইদানীং ধারাবাহিকে চলছে টান টান পর্ব। টেক্কা দিল ‘কার কাছে কই মনের কথা’কে। দশটার স্লটে এগিয়ে থাকবে মিঠিঝোরা। যদিও টিআরপি টানতে হরগৌরীর সঙ্গে জোর টেক্কা দিচ্ছে চ্যানেল। শেষ ধারাবাহিক অর্থাৎ ১০.৩০-র স্লটে চলছে হাড্ডাহাড্ডি টক্কর। হয়ত এগিয়ে থাকবে ফুলকি। চলতি সপ্তাহে টপার হওয়ার দাবিদার নিম ফুল অথবা গীতা এলএলবি। এখন দেখা যাক আধেও জলসাকে টক্কর দিতে পারে নাকি।