প্রথমবার আদালতে মুখোমুখি মা ও ছেলে! গীতার কেস লড়ছে ব্রজবালা! মায়ের সামনে বাক্যহারা অগ্নিজিৎ

এখন এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্মুখীন হয়েছে স্টার জলসার (Star Jalsha) গীতা LLB (Geeta LLB) ধারাবাহিকের নায়িকা এবং তার শশুর মশাই। এই ধারাবাহিকের প্রধান অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে সবার প্রিয় হিয়া মুখোপাধ্যায়কে। টিআরপিতে চলতি সপ্তাহে অনেকখানি এগিয়ে গিয়েছে গীতা।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, এখন ধারাবাহিকের নায়িকা গীতার জীবনে একটাই লক্ষ্য। নিজেকে এবং নিজের জামাই বাবুকে কলঙ্ক মুক্ত করতে হবে এবং স্বামী স্বস্তিককে যে বা যারা কষ্ট দিয়েছে তাদেরকে ধরে শাস্তি দিতে হবে। আর সেই কাজে একটু একটু করে এগিয়ে চলেছে গীতা। ইতিমধ্যেই অনেকটা সফলতা হাসিল করেছে সে।

গীতা LLB আজকের পর্ব ১৭ মে (Geeta LLB Today Episode 17 may)

ভয়ের চোটে ভুলভাল বকতে শুরু করলো ভজন

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, গীতা ভজনকে বলে, “তাহলে এবার ভজন মিত্তির ওকালতি ছেড়ে গুন্ডাদের সাথে হাত মিলিয়ে মানুষ মারার ধান্দায় লেগেছে।” ভজন গীতাকে দেখে বলে, সে এখানে কেন এসেছে? আর এসব উল্টোপাল্টা কথা কেন বলছে? তখন গীতা নিজের ফোনে রেকর্ড করা ভিডিওটা ভজনকে দেখিয়ে দেয়। এটা দেখেই ভজনের হাত-পা ভয়ে কাঁপতে থাকে। গীতা সেখান থেকে চলে গেলে ভজন অগ্নিজিৎকে ফোন করে সাবধান হতে বলে।

কাভেয়ার সাথে বিয়ে হবে স্বস্তিকের

ভজনের কথা শুনে গীতার শ্বশুরমশাই বুঝতে পারে গীতা নিশ্চয়ই এমন কোন প্রমাণ পেয়েছে যেটা দিয়ে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। আগু পিছু না ভেবে সে ঠিক করে ফেলে যত তাড়াতাড়ি সম্ভব, পারলে এই অসুস্থ অবস্থাতেই স্বস্তিকের সাথে সে কাভেয়ার বিয়েটা দিয়ে দেবে। সে আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চায় না, গীতার সমস্ত উপস্থিতি মুছে ফেলতে চায় অগ্নিজিৎ।

আরও পড়ুন: মিথ্যে সাক্ষীর জেরে নাজেহাল শিমুল! এইবার নিজেকে প্রকাশ করতে চলেছে পরাগ! ছেলের কথায় চমকে গেল মধুবালা!

গীতার হয়ে কেস লড়বে ব্রজবালা

এর মাঝেই গীতা ব্রজবালা দেবীকে তার হয়ে কেস লড়তে বলে। প্রলয় কথা দেয় সে নিজে তার মাকে আদালতে নিয়ে যাবে। পরের দিন আদালতে নিজের মাকে সামনাসামনি বিপক্ষের উকিল হিসেবে দেখে চমকে যায় অগ্নিজিৎ। সে নিজের মাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সেটা মানতে নারাজ এডভোকেট ব্রজবালা মুখার্জী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আজ তাদের মধ্যে আর কোন সম্পর্ক নেই। এই মুহূর্তে সে শুধুমাত্র একজন বিপক্ষে উকিল। তাই তার সঙ্গে যেন বুঝে শুনে কথা বলা হয়। আর কিছু বলতে পারেনা অগ্নিজিৎ।