ছেলের জন্য গর্বিত বাবা! তৃষাণজিতের সাফল্যে মুখ উজ্জ্বল প্রসেনজিতের!

গ্র্যাজুয়েট হলেন জনপ্রিয় টলিউড (Tollywood) অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chottopadhyay) ছেলে মিশুক। ছেলের বিশেষ দিনে নিজের সব কাজ ফেলে কোডাইকানালে পাড়ি দিলেন বুম্বাদা। তারপরই নিজের সমাজমাধ্যম থেকে আবেগঘন পোস্ট করলেন অভিনেতা।যত বড় সুপারস্টার হন না কেন, পিতা হিসেবে সন্তানের কৃতিত্বে দেখে আনন্দ অশ্রু ধরে রাখতে পারলেন না অভিনেতা।

একমাত্র ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায় ওরফে মিশুকের সাফল্যে দারুণ খুশি সুপারস্টার। মিশুক জীবনের বড় অধ্যায় শেষ করেছেন শনিবার। এদিন গ্র্যাজুয়েট হয়েছেন তিনি। স্নাতক স্তরের পরীক্ষায় পাশ করে সনদ পেয়েছেন মিশুক।

Bengali actor, Mishuk, Mishuk Graduate, Prosenjit Chatterjee, Tollywood, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিশুক, মিশুক গ্র্যাজুয়েট

মিশুক গ্র্যাজুয়েট! আবেগাপ্লুত পোস্ট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের

তৃষানজিতের একটি গ্রাজুয়েশন শেরোমনি সংক্রান্ত একটি ভিডিয়ো প্রসেনজিতের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন। দেখা যাচ্ছে হ্যাট এবং গাউন পরে স্বতীর্থদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে রয়েছেন তৃষাণজিৎ। অভিনেতা লিখেছেন, ছেলের জন্য অত্যন্ত গর্বিত তিনি। ছেলেকে হাত খুলে আশীর্বাদ দিয়েছেন বাংলা সিনেদুনিয়ার এক নম্বর নায়ক।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অর্পিতা চট্টোপাধ্যায়ের সন্তান মিশুক বড় হয়েছেন বোর্ডিং স্কুলে। দক্ষিণ ভারতের কোডাইকানালে পড়াশোনা করেছেন তিনি। কোড়াইকানাল ইন্টারন্যাশনাল স্কুল থেকে গ্র্যাজুয়েট হয়েছেন শনিবার। ছেলের সাফল্যকে উদ্‌যাপন করতে প্রসেনজিৎ ছুটে গিয়েছেন ছেলের বোর্ডিং স্কুলে।

আরও পড়ুনঃ সুপারহিট ‘কোজাগরীর হেঁশেল’! মঞ্চে দাঁড়িয়ে মিসেস বসুর বক্তৃতা শুনে চোখে জল নেটিজেনদের!

এদিন মঞ্চে উঠে সনদ গ্রহণ করেন প্রসেন-পুত্র। যে কোনও ছাত্রের জন্য দিনটা স্বপ্নের মতো। অভিভাবকদের কাছে গর্বের। এই দিনে পড়ুয়ারা চান তাঁর বাবা-মা সঙ্গে থাকুন। ছেলেকে নিরাশ করেননি প্রসেনজিৎ। হাজির হলেন মিশুকের গ্র্যাজুয়েশন ডে-তে। ছেলের সঙ্গে উদ্‌যাপন করেছেন তাঁর সাফল্য।

 

View this post on Instagram

 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)