বর্তমান সময় দাঁড়িয়ে বাংলা বিনোদনের (Bengali Entertainment) অন্যতম জনপ্রিয় চ্যানেল স্টার জলসার (Star Jalsha) পর্দায় জমে উঠেছে তোমাদের রানী (Tomader Rani) ধারাবাহিকটি। শুরু থেকেই এই ধারাবাহিকটিকে বেশ পছন্দ করছিলেন দর্শক মহল। টিআরপি তালিকাতেও স্লট জিততে দেখা যাচ্ছিল এই ধারাবাহিকটিকে। দর্শকদের সব থেকে পছন্দের মানুষ হয়ে উঠেছিল এই ধারাবাহিকের নায়িকা রানী।
এই ধারাবাহিকের নায়ক এবং নায়িকার দুজনেই নবাগত। এখানে নায়কের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা অর্কপ্রভ রায় (Arkaprovo Roy) এবং নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী অভিকা মালাকারকে (Avika Malakar)। টেলিভিশনের (Bengali Television) পর্দায় একেবারে নতুন একটা জুটি পেয়েছিলেন ধারাবাহিকের ভক্তরা। হঠাৎ করেই সব ভেঙে যাওয়ায় বেশ আশাহত হয়েছেন দর্শক মহল।
বদলে গেলো রানীর গোটা জীবন
কিছুদিন আগেই তোমাদের রানী ধারাবাহিকে একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছিল। কিন্তু তাতে এত বেশি পরিমাণে নেতিবাচক মন্তব্য দেখা গিয়েছিল যে চ্যানেল বাধ্য হয়ে মাত্র চার ঘন্টার মধ্যেই সেই ভিডিও সমাজমাধ্যম থেকে ডিলিট করে দেয়। তারপর থেকে এখনো অবধি এই ধারাবাহিকের নতুন কোন প্রোমো সামনে আসেনি। ধারাবাহিকের কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গিয়েছে, এখনো অবধি নতুন কোন প্রোমোর শুটিং হয়নি। আদৌ কোন নতুন প্রমোশন ভিডিও আসবে কিনা সেই নিয়ে কোন নিশ্চয়তা নেই।
এই ঘটনা দেখার পর থেকে এই ধারাবাহিকের আগামী পর্বে কি হবে সেই নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছেন দর্শক মহল। কারণ প্রোমো তাদের মোটেই পছন্দ হয়নি। যতদূর জানা যাচ্ছে, গল্পে আদৌ কোন পরিবর্তন হবে কিনা সেই নিয়ে কোন নিশ্চয়তা নেই। না হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। এই দিনের পর্বে দেখা যাবে বিদেশ চলে যাচ্ছে দুর্জয়। আর তারপর অনেকটাই বদলে যাবে ধারাবাহিকের নায়িকা রানীর জীবন।
আরও পড়ুন: সাত্ত্বিককে শাস্তি দিতে উঠে পড়ে লাগলো গিনি! বিধানকে কোর্টে তুললো গীতা! ব্রজবালাকে আটকাতে নতুন ফন্দি আঁটলো ভজন!
শশুর বাড়ি থেকে বেরিয়ে আসার পর রানী এতদিন যেখানে ছিল সেখানেই থাকবে। সেখানেই কাটবে, তার জীবনের বেশ কিছু মূল্যবান বছর। বড় হয়ে যাবে দুনী। পাঁচ বছর এগিয়ে যাবে গল্প। এই পাঁচ বছরে রানীর জীবনে অনেক পরিবর্তন আসবে। এমনভাবেই এগোবে ধারাবাহিকের আগামী দিনের গল্প। এই ঘটনার পরিবর্তনের কোন লক্ষণ প্রকাশ করেনি চ্যানেল।





