দীপার আসল পরিচয় জেনে অবাক হয়ে গেলো সত্য! দীপাকে ফাঁসাতে তার সব কথা রেকর্ড করে নিলো মিসেস দাস!

বর্তমানে এক বিরাট পরিবর্তন এসেছে স্টার জলসার (Star jalsha) সবথেকে পুরনো এবং জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa)। এই মুহূর্তে নায়ক সূর্যকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াই ধারাবাহিকের নায়িকা দীপার একমাত্র প্রধান লক্ষ। তবে এত সহজ ভাবে সবটা সম্ভব নয় তাই অনেক জটিলতার আশ্রয় নিতে হচ্ছে দীপাকে।

বর্তমান গল্প অনুযায়ী, নিজের লক্ষে অনড় থেকে ডাক্তার বাবুকে ফিরিয়ে আনার কাজেই মনোননিবেশ করেছে দীপা। কিন্তু তার জীবনে বারবার বাধার সৃষ্টি করেই চলেছে সেনগুপ্ত পরিবার। কোন তখন ভাবনা চিন্তা ছাড়া হুজুগের বসে সংবাদপত্রে সোনা রুপার বিজ্ঞাপন দিয়ে চরম নিরুদ্ধিতার পরিচয় দেয় সেনগুপ্ত পরিবারের সদস্যরা। বিষয়টা যখন কাকাই জানতে পারে সে রীতিমতো অবাক হয়ে যায়। তাড়াতাড়ি জয়কে নিয়ে সে মোহনপুরের দিকে রওনা দেয়।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২৭ মে (Anurager Chowa Today Episode 27 may)

দীপার সমস্ত কথা রেকর্ড করে নিলো নার্স

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দীপা ওই মানসিক স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডাক্তারের কাছ থেকে সূর্যের ব্যাপারে সমস্ত কথা জানতে পারে। সেই ডাক্তার দীপাকে বলে, তারা ইচ্ছে করেই কোন বিজ্ঞাপন দেয়নি কারণ তারা জানে না এই ছেলেটি কোথা থেকে আসছে। ছেলেটি কোন অপরাধের সাথে যুক্ত কিনা বা তার কেউ কোনো ক্ষতি করতে চাইছে কিনা। দীপা বুঝতে পারে তাকেও খুব সাবধানে এবং সতর্কতার সাথে পা ফেলতে হবে। দীপা নিজের মনেই ডাক্তার বাবুর সাথে কথা বলতে থাকে আর ঠিক সেই সময় সবটা ফোনে রেকর্ড করে নেয় মিসেস দাস।

তাড়াতাড়ি থানায় ছুটিল দীপা

এরপর বাড়ির দিকে রওনা দেয় দীপা। সেখানে পৌঁছে দীপা তার দুই মেয়ের জন্য দুটো চকলেট আর দুটো নুডলস চায়। ঠিক তখনই দোকানদার দীপাকে বলে, তার দুই মেয়েকে থানায় ধরে নিয়ে গেছে আর তার সাথে নিয়ে গেছে সত্য আর সারথিকে। এটা শোনা মাত্রই দীপা তাড়াতাড়ি পুলিশ স্টেশনের দিকে রওনা দেয়। সেখানে গিয়ে সে সত্য আর সারথিকে ছেড়ে দেওয়ার কথা বলে। দীপার পক্ষে যতটা সম্ভব ততটা সত্যি পুলিশকে খুলে বলে। এরপর সেখানে চলে আসে কাকাই আর জয়।

কাকাই যখনই পুলিশকে নিজেদের পরিচয় দেয় তখন বেশ অবাক হয়ে সত্য। সে মনে মনে ভাবতে থাকে, কত বড় বাড়ির মেয়ে দীপা। আর তাকে কিনা সে বাড়ি থেকে বের করে দিয়েছিল! এরপর কাকা আর জয় দুজন মিলে নিজেদের পরিচয় দিয়ে ওই বিজ্ঞাপনের বিষয়টিকে নিয়ে তাদের সমস্ত অভিযোগ তুলে নেয়। দীপা, পুলিশ অফিসারকে জানায় সে যদি তার স্বামীর কোন খোঁজ পায় তাহলে অবশ্যই জানাবে। কিন্তু ওই মুহূর্তে আসল সত্যিটা সে কাউকেই বলতে পারেনা।