বড় চমক গীতা এলএলবিতে, স্বস্তিকের কাছে মনের কথা স্বীকার করল গীতা! শুরু হল তাদের জীবনের নয়া অধ্যায়

স্টার জলসার (Star Jalsha) এক নম্বর ধারাবাহিক ‘গীতা এলএলবি’ (Geeta LLB)। চ্যানেলের অন্য একটি মেগা কথার সঙ্গে হাড্ডাহাড্ডি টক্কর চলে গীতার। কারণ? চ্যানেল টপার হওয়ার প্রতিযোগিতা। চলতি সপ্তাহে টিআরপি সমান রেটিং নিয়ে তৃতীয়স্থানের অধিকারী জলসার এই দুই মেগা।

বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান পর্ব। প্রতি পর্বেই দর্শকদের জন্য থাকছে নতুন নতুন চমক। টিআরপির (Trp) কথা মাথায় রেখে গল্পে একের পর এক টুইস্ট আনছে গীতা এলএলবি। আর এ সপ্তাহের সবচেয়ে বড় চমক দিল জলসার মেগা। হয়ে গেল গীতা ও স্বস্তিকের মহামিলন।

গীতার জীবনে শুরু নতুন অধ্যায়

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা যাবে স্বস্তিকের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে দুষ্কৃতিরা। তবে ছক কষে স্বস্তিককে খুনের চেষ্টার দায় এসে পড়েছে গীতার ঘাড়ে। নতুন বিপদের মুখোমুখি হয়েছে গীতা। নিজেকে নির্দোষ প্রমাণ করতে তার রাজসাক্ষী ছিল স্বস্তিককেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিল সে।

তবে স্বস্তিকের শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় যে আদালতে সকলের সামনে আর বয়ান দেওয়ার মতো পরিস্থিতি থাকে না তার। সে শুধু মুখ ফুটে বলে, গীতাকে সে ভালোবাসে। গীতাকে ছাড়া আর কিছু চায় না। এদিনের মতো মুলতুবি হয়ে যায় আদালত।

আরও পড়ুন: ‘জি বাংলায় নতুন রান্নার শো, আমি নেই! খুব দুঃখ হয়েছিল…’, পর্দায় প্রত্যাবর্তন করার আগে ক্ষোভ উগরে দিলেন সুদীপা!

স্বস্তিককে নিজের মনের কথা ইজহার করল গীতা

স্বস্তিককে আনা হয় হাসপাতালে। কিন্তু গীতাকে কাছে না পেয়ে ছটফট করতে থাকে স্বস্তিক। অক্সিজেন, চ্যানেল, স্যালাইন খুলে দিতে থাকে। তারপরই গীতা তার সামনে এসে শান্ত করে। এই প্রথম মনের কথা স্বস্তিককে ইজহার করল দীপা। সে স্বস্তিককে বলে, সেও এবার ভালোবেসে ফেলেছে।