গা ভর্তি গয়না, লাল বেনারসি, মাথায় মুকুট! বিয়েটা সেরেই ফেললেন পর্দার মিশকা সেন?

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। (Ahona Dutta)। বিশেষ করে ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়ার’ (Anurager Chhowa) হাত ধরে জনপ্রিয়তার আলোয় এসেছেন তিনি। টেলি পর্দায় যতই খলনায়িকারা থাকুক না কেন, তাঁদের মধ্যে মিশকা সেন বরাবরই এগিয়ে থাকবেন। আর এই চরিত্রটির সার্থক রূপায়ণ করেছেন অভিনেত্রী অহনা দত্ত। বাস্তব জীবনে জমিয়ে প্রেম করছেন, লিভ ইন করছেন, চারিপাশ গুছিয়ে নিচ্ছেন অহনা।

সবসময়ই চর্চায় থাকে অভিনেত্রী। মিশকা সেনের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ রয়েছে অনেকেরই। সোশ্যাল মিডিয়া সেই সকল আগ্রহ পূরণ করে। ‌বর্তমানে প্রেমিক দীপঙ্কর দের সঙ্গে লিভ ইন করছেন অহনা দত্ত। এই সম্পর্ক তাঁর মা মেনে না নিলেও তাতে কুছ পরোয়া নেহি অভিনেত্রীর। তিনি গলা তুলে বলতেই পারেন, ‘প্যায়ার কিয়া তো ডারনা কিয়া’। চর্চায় থাকা জুটি তবে কি এবার ছাদনাতলায়? প্রশ্ন উঁকিঝুঁকি মারছে অনুরাগীদের মনে।

অনেকদিন ধরেই প্রেমিক দীপঙ্করের সঙ্গে একত্র বাস করছেন অভিনেত্রী অহনা। আগে একটি ছোট ফ্ল্যাটে আবাস থাকলেও বর্তমানে সাজিয়ে গুছিয়ে বাড়ি কিনেছেন জুটি। কানাঘুষো শোনা যাচ্ছিল, এবার হয়ত বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। কিন্তু কবে হবে বিয়ে? মুখ খোলেননি অহনা। তিনি মন দিয়েছিলেন কাজে। ছোট পর্দা ছাপিয়ে তিনি পা রেখেছেন বড় পর্দাতেও‌। রাজ চক্রবর্তীর ছবিতে দেখা যাবে ‘মিশকা সেনকে’।

বিয়েরপিঁড়িতে মিশকা সেন?

এদিকে অনুরাগের ছোঁয়ায়, হালকা আড়ালে এই খল চরিত্র। স্বাভাবিক ভাবেই মিস করছেন সবাই। এরই মাঝে যেন খুশির খবর দিলেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়ায় নতুন কনের সাজে একটি ছবি শেয়ার করেছেন অহনা দত্ত। ছবিতে দেখা যাচ্ছে, লাল বেনারসি, গা ভর্তি গয়না আর নজরকাড়া সাজে মোহময়ী হয়ে উঠেছেন মিশকা। আর এই ছবি দেখেই সবার প্রশ্ন, তাহলে কি বিয়েটা হয়েই গেল? চুপিচুপি, সবার আড়ালে?

আরও পড়ুন: হঠাৎ করে ১১ লক্ষ টাকার চেক পেলো শিমুল! সেই নিয়ে প্রতীক্ষার নোংরা ইঙ্গিতে আবার ঘুরে গেল মধুবালার মন!

যদিও হয়তো প্রশ্ন শুনে অবাক হবেন অভিনেত্রী। কারণ বিয়েটা তিনি করেননি এখনো। এই ছবিটা তাঁর একটি ফটোশুটের। যেখানে কনের মতো করে সেজেছিলেন অহনা দত্ত। আর সেই ছবিটা নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেন অভিনেত্রী। এর আগেও নববধূর সাজে ফটোশুট করে তাক লাগিয়েছেন অহনা। এবারেও তার ব্যতিক্রম হল না।