স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘তোমাদের রাণী’ (Tomader Rani)।
ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে রাণী তথা অভিনেত্রী অভীকা মালাকার (Abhika Malakar) এবং দুর্জয়ের চরিত্র দেখা যাচ্ছে অভিনেতা অর্কপ্রভ রায়কে (Arkaprovo Roy)। ধারাবাহিকে দুর্জয়ের প্রাক্তন প্রেম ফিরে এসেছে। তা নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া। এরই মাঝে নিজের জীবনের প্রাক্তন প্রেম নিয়ে মুখ খুললেন অভিনেতা অর্কপ্রভ।
‘তোমাদের রাণী’ ধারাবাহিকের বর্তমান ট্র্যাক
স্টার জলসার এই ধারাবাহিকে দেখা যাচ্ছে দূর্জয় ও রাণীর মধ্যে এসে দাঁড়িয়েছে অসীম দুরত্ব। এর আগে স্ত্রীর গায়ে হাতও তুলেছে দূর্জয়। রাণী নতুন করে নিজের জীবন গড়ে তুলছে। শুরু হয়েছে তাঁর হাসপাতালের ডিউটি। অন্যদিকে প্রাক্তন প্রেম ফিরে এসেছে দূর্জয়ের জীবনে। ধারাবাহিক চলছে নিজ গতিতে। রাণী-দুর্জয়ের মিলনের অপেক্ষায় ‘তোমাদের রাণীর’ দর্শকেরা।
নিজের জীবনে ‘প্রেম’ নিয়ে কি বলছেন অর্কপ্রভ
ধারাবাহিকের অভিনেতা তাঁর নিজের জীবন নিয়ে বেশ সচেতন। মাঝে মধ্যেই প্রেমচর্চায় উঠে আসেন তিনি। অভিনেতার জীবনে অতীতে এসেছিল প্রেম। সেই প্রেমকে সযত্নে তুলে রেখেছিলেন অর্কপ্রভ। সাক্ষাৎকারে অভিনেতা বললেন, গিফট, কন্টাক্ট নম্বর, চ্যাট, ছবি সমস্ত স্মৃতি জমিয়ে রেখেছিলেন তিনি। তারপর একদিন হঠাৎ করে মনে হল, সব মুছে ফেলতে হবে। আর ভাবা মাত্রই হলো কাজ।
ছোটপর্দার দূর্জয় বললেন, তিনি একসঙ্গে ডিলিট করে দিয়েছেন সব স্মৃতি। কারণ জীবনে মুভ অন করতেই হবে। অতীত আমাদের কিছুই এনে দেবে না। আমাদের আশেপাশে অনেক মানুষ আছেন যারা আমাদের দিকে তাকিয়ে আছেন। আমাদের সেদিকে ভাবতে হবে। অভিনেতা বললেন, জীবনে অর্থ গুরুত্ব রাখে। আর রাখে বর্তমান। তবে যদি মনের মানুষের খোঁজ পান, তাহলে তাঁকেও যত্নে রাখবেন।
আরও পড়ুন: “একদম নোংরামি করবে না…” প্রতীক্ষাকে সরাসরি চ্যালেঞ্জ শিমুলের! জমে উঠেছে ‘কার কাছে কই মনের কথা’
আপাতত, সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের উড়ো মন্তব্য আসছেই। বিশেষ করে রাণীর গায়ে হাত তোলার পর থেকে রীতিমতো রেগে গিয়েছেন দর্শকেরা। অর্কপ্রভ ব্যক্তিগতভাবে মনে করেন, ভায়োলেন্স থেকে দূরে থাকাই ভালো। যদিও সেটা অনুরাগীদের কে বোঝাবে! আপাতত অর্কপ্রভর প্রতি বেজায় রেখে দর্শক। রাণীর সঙ্গে মিল হবে কবে? প্রশ্ন সবারই।





