স্টার জলসার জনপ্রিয় খলনায়ক ফিরিয়ে দিলেন নায়কের অফার! কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেতা

বাংলা বিনোদনের চ্যানেলগুলিতে আসছে একের পর এক নতুন ধারাবাহিক (New Seria)। সাম্প্রতিক ধারাবাহিকের দর্শকরা বদলে দিয়েছে তথাকথিত মেগার সংজ্ঞা। এখন আর মাসের পর মাস সম্প্রচার হলেই ধারাবাহিককে ‘মেগা’ হিসেবে গণ্য করা হয় না। টিআরপির (TRP) একটি বড় গুরুত্ব রয়েছে।

টিআরপি কম থাকলেই ভ্রূকুটি মিলছে চ্যানেলের তরফ থেকে। বর্তমান সময়ে দাঁড়িয়ে দর্শকদের পছন্দকেই অগ্রাধিকার দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। তাই টিআরপি কমলেই বিদায় ঘণ্টা বাজছে জনপ্রিয় ধারাবাহিকগুলি। পুরোনো ধারাবাহিকের স্লট পূরণ করতে আসছে নতুন মেগা।

অপরদিকে, খলনায়ক চরিত্রে অভিনয় করলে খুব সহজে নায়কের চরিত্র মেলে না। কারণ বাংলা ধারাবাহিকের ইন্ডাস্ট্রি এখনও বিশ্বাস করে ইমেজ সেটিং থিওরি। একখাতে একই প্রকার চরিত্র করতে থাকলে অভিনেতাদের মেলে সেই ধরনের চরিত্র।

যদিও এ যুগে এই স্টিরিওটাইপ ভাঙছে বহু প্রযোজনা সংস্থা থেকে শুরু করে, পরিচালক, নির্মাতারা। বড় রেসের খেলোয়াড় হতে গেলে অভিনয় শেষ কথা। আর অভিনয় চরিত্রের বাঁধ মানে না। ভাল অভিনেতা হতে গেলে যে কোনও চরিত্রই সাবলীল ভাবে পর্দায় ফুটিয়ে তুলতে হয়। তা সে নেতিবাচক চরিত্র হোক বা ইতিবাচক।

আরও পড়ুন: সূর্যকে বাঁচাতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গেল দীপা! স্টেথোস্কোপ হাতে নিতেই পুরনো স্মৃতি মনে পড়লো সূর্যর!

খলচরিত্রে অভিনয় করার জন্য ফেরালেন নায়ক চরিত্রের প্রস্তাব

স্টার জলসার ‘গীতা এলএলবি’র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সৌম্যক বসু। তাঁর চরিত্রের নাম কৃপান। শুরু থেকেই খলচরিত্র এটি। স্টুডিয়ো পাড়া সূত্রে খবর, কালার্স বাংলায় আসছে দুটি ননয়া ধারাবাহিক। তারমধ্যে একটি ধারাবাহিকের নায়কের চরিত্রে অভিনয় করার জন্য ডাক পান সৌম্যক। নায়কের চরিত্র হলেও এই মুহূর্তে গীতা এলএলবি ছেড়ে অন্য ধারাবাহিকে যেতে নারাজ অভিনেতা।

 

View this post on Instagram

 

A post shared by Soumak Basu (@soumakbasu17)