Debjani Chatterjee: যমুনা ঢাকির পরই কেন সিরিয়াল ছাড়লেন? বিস্ফোরক অভিনেত্রী দেবযানী চ্যাটার্জি

Debjani Chatterjee: শেষ দেখা গিয়েছিল যমুনা ঢাকী-তে (Yamuna Dhaki) শাশুড়ির চরিত্রে। এরপর টেলিভিশন থেকে পাকাপাকিভাবে নিজেকে সরিয়ে নিয়েছেন টলিপাড়ার জনপ্রিয় মুখ দেবযানী চট্টোপাধ্যায় (Debjani Chatterjee)। এবার একমাত্র তাঁর মনোযোগ সিনেমা ও ওটিটিতে।

গত ৭-৮ মাস ধরে দেখা নেই টেলিভিশনে। যাতায়াত বেড়েছে মুম্বইতেও। সম্প্রতি ডেবিউ করছেন ওটিটিতে। নিজের জীবন বাঁচার নিয়মে অটুট দেবযানী। নিজেকে একাধিক কাজের মধ্যে ডুবিয়ে নিয়েছেন তাই ব্যস্ততা বেড়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বহুদিন টেলিভিশন থেকে থাকা প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী?

ঘনঘন মুম্বাই পাড়ি দেওয়া প্রসঙ্গে কী বলছেন দেবযানী চট্টোপাধ্যায় (Debjani Chatterjee)?

অভিনেত্রী বলেন, ”আমি বর্তমানে মুম্বাইতে রয়েছি মানে এমন নয় যে আমার আর বাংলায় কাজ করব না! এটাই তো আমার শিকড়। আমি শিকড় ছেড়ে বাঁচবো কি করে! ধারাবাহিকে আমাকে আর না দেখতে পারার কারণ আমার বড্ড একঘেয়ে লাগছিল। হ্যাঁ, একটা মোটা অঙ্কের পারিশ্রমিক হয়ত আমি পাচ্ছিলাম। তবে টাকা আসছে বলে যা ইচ্ছে তাই কাজ করছি, নিজেকে বেঁধে ফেলছি, আমার মনে হয় না এটা ঠিক…।”

Debjani Chatterjee

টেলিভিশন প্রসঙ্গে কি বললেন অভিনেত্রী?

দেবযানী চ্যাটার্জি আরও বলেন, “আমার খুব খারাপ লাগে টেলিভিশন অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়েও কি করে আর রকম গল্পতে কাজ করে চলছে! লেখকদের দোষ আমি দিচ্ছি না। তারা লিখছেন কারণ মানুষ সেগুলোই দেখছেন। দিনের শেষে টাকার প্রয়োজনীয়তা রয়েছে। আমি যদি নেই বলি তাহলে তো মিথ্যে বলা হবে।”

আরও পড়ুনঃ ম্যাহেকের থেকে সব জেনে অবাক গীতা! শশুর মশাইকে টক্কর দিতে সমুদ্র সৈকতে পা রাখলো গীতা!

নেটফ্লিকসে দিল্লি ক্রাইম সিরিজে শেফালি শাহকে দেখে বেশ মনে ধরেছে তাঁর। অভিনেত্রীর কথায়, ”বাংলা ধারাবাহিকের অধিকাংশ কন্টেন্ট পারিবারিক ড্রামা নির্ভর। গল্প নারীকেন্দ্রিক হলেও, ছক ভাঙে না কোনও নারী। তুলনামূলক ওটিটির কন্টেন্ট হয় নজরকাড়া। বিভিন্ন বয়সের মহিলাদের গল্প দেখানো হয় ওয়েব সিরিজগুলিতে। তাই ধারাবাহিকে কাজ করার থেকে ওয়েবে কাজ করা ভাল।”