বর্তমানে বাংলা চলচ্চিত্র জগৎ অর্থাৎ টলিউডের (Tollywood) অতি চর্চিত এবং সবার প্রিয় জুটি হলেন দেব-রুক্মিণী। তাদের প্রেমের খবর এখনও জানেন না এরকম দর্শক বোধ হয় আর নেই। বহুদিন ধরে দেবের সাথে সম্পর্ক রয়েছে অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। খুব তাড়াতাড়ি পরিণতি পাবে তাদের প্রেম। বর্তমানে উভয় পক্ষের পরিবার সম্পর্ক মেনে নিলেও একসময় কিন্তু এর ঘোর বিরোধী ছিলেন রুক্মিণীর মা।
এই সূত্রে জানিয়ে রাখা ভালো, সালটা তখন ২০১৭। ওই বছরেই মুক্তি পেয়েছিল দেবের ‘চ্যাম্প’। জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় সেই ছবিতে দেবের নায়িকা হিসেবে কাজ করেছিলেন রুক্মিণী মৈত্র। এই ‘চ্যাম্প’-ই রুক্মিণী মৈত্রর জীবনের প্রথম ছবি। এতদিন মডেলিং করতেন অভিনেত্রী। মডেলিং-দুনিয়া থেকে প্রথমবার দেবের বিপরীতে কাজের মধ্যে দিয়েই অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন রুক্মিণী। জানা যায় তখন থেকেই নাকি শুরু হয় দেব-রুক্মিণীর প্রেমচর্চা।
![]()
শুরুতে কিন্তু সবকিছু এত মসৃণ ভাবে ঘটেনি। প্রথম দিকে দেবের সাথে রুক্মিণীর এই প্রণয়ের সম্পর্ককে মোটেই ভালোভাবে নেননি তার মা। এই সম্পর্কের কথা জানতে পেরে মেয়েকে চড় কষিয়েছিলেন মা। হ্যাঁ, অবাক লাগলেও এমনটাই ঘটছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে কথায় কথায় এই কথাটি নিজেই জানিয়েছেন রুক্মিণী। বর্তমানে এই গোপন রহস্য ফাঁসের গল্পটি দেব রুক্মিণীর ফ্যান পেজের প্রচারের মধ্য দিয়ে দর্শকদের চর্চায় এসেছে।
মায়ের হাতে চড় খেয়েছিলেন রুক্মিণী
ভিডিয়োতে রুক্মিণীকে বলতে শোনা যায়, “ফ্রন্ট পেজে একদিন বড় করে খবরটা বেরিয়ে যায়। সেটা আমার বাবার পরিবারে বিশাল ব্যাপার ছিল। সেই খবরগুলো প্রিন্ট করে নিয়ে রাখা হয়, যে এই দেখো মেয়ে কী করছে! সেদিন আমার মা আমার উপর খুব বিরক্ত ছিলেন। সেদিন আমার মা আমাকে থাপ্পড় মেরেছিল, তাও পুরো পরিবারের সামনে। যেটা আমার মা আগে কখনওই করেননি। সেটা আমার প্রেমের জন্য নয় আসলে। আমি মাকে কেন বলিনি, সেজন্য তিনি বিরক্ত ছিলেন। মা ভেবেছিলেন, আমার মেয়ে আমায় বলল না!”

আরও পড়ুনঃ জলসার নায়ক এবার জি-তে! টেন্টের নতুন ধারাবাহিকের জন্য জলসার নায়ককে ছিনিয়ে নিল জি
কবে বিয়ে করছেন অভিনেত্রী?
রুক্মিণী আরও বলেন, “আমি আসলে তখন নিজেও জানতাম না, কোথায় যাবে এই সম্পর্কটা। আমিও তখন জানতাম না, এত বছর পথচলা হয়ে যাবে।” সবার মুখে একটি প্রশ্ন বারবার উঠে আসে। সেটা হল, কবে বিয়ে করছেন অভিনেত্রী? এই সাক্ষাৎকারেই অভিনেত্রী জানান, “যে বছর বিয়ে নিয়ে মিডিয়া জল্পনা করা বন্ধ করে দেবে, সেবছরই বিয়ে করে নেব। আমি কিন্তু বিয়েতে বিশ্বাসী, বিয়ে লুকিয়ে রাখতে বিশ্বাসী নয়। জীবনে যে পদক্ষেপই নিয়েছি সামনা-সামনি নিয়েছি। এত ব্যস্ততার মধ্যে বিয়ের প্ল্যান করা সম্ভব নয়, যখন হবে, তখন হবে।”





