বিপদের সময় যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু। অনেক সময় একসাথে অনেক বছর থাকার পরেও দুজনের মধ্যে সেই বন্ধুত্ব গড়ে ওঠে না। ফলে বিপদের দিনে মানুষ হাত ছেড়ে দেয়। ঠিক এমনটাই হয়েছে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের বাস্তব কেন্দ্রিক ধারাবাহিক কার কাছে কই মনের কথার (Kar kache koi moner kotha) অন্যতম প্রধান চরিত্র শীর্ষার সাথে।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, আরো একবার দর্শকদের সামনে এক নির্মম কঠিন বাস্তবকে তুলে ধরছে কার কাছে কই মনের কথা। এই মুহূর্তে ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র শীর্ষার সাথে যেটা হয়েছে সেটা সমাজের কম বেশি অনেক মেয়ের সাথেই হরদম ঘটে চলেছে। এটাকেই বলা হয় সাইবার ক্রাইম। অনেকে এর প্রতিকার পায় আবার অনেকে পায় না। তারই বিপদের দিনে তার পাশে এসে দাঁড়িয়েছে প্রতিবেশী বান্ধবীরা।
কার কাছে কই মনের কথা আজকের পর্ব ১৮ জুন (Kar kache koi moner kotha Today Episode 18 June)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, বাড়িতে চলে এসেছে পুলিশ। নির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে তারা প্রতীক্ষাকে গ্রেফতার করে নিয়ে যেতে চায়। তার বিরুদ্ধে অনেকগুলো প্রমাণ একসাথে জড়ো হয়েছে। তীর্থঙ্কর তার পুরনো সমস্ত অভিযোগ নতুন করে তুলে ধরেছে। এদিকে পলাশ জেল থেকেই জালিয়াতির অভিযোগ করে ডিভোর্স চেয়েছে আর শিমুলকে বিষ দেওয়া হয়েছিল যে বাটিটাতে সেটা শিমুল পুলিশের হাতে তুলে দিয়েছে।
সবদিক থেকে কোন ঠাসা হয়ে গিয়েছে প্রতীক্ষা। তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে সে মধুবালার পায়ে পড়ে যায়। প্রতীক্ষা বলে, তার স্বামী এখানে নেই তাই তার মাথার ঠিক নেই। মধুবালা যেন তাকে দূরে ঠেলে না দেয়। কিন্তু তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে প্রত্যেকেই তাই এসব কথা বলে আর কোন লাভ হয় না। পুলিশ টানতে টানতে প্রতীক্ষাকে বাড়ি থেকে নিয়ে চলে যায়। অনেকদিন পর শিমুলের শ্বশুর বাড়ি ঝঞ্ঝাট মুক্ত হয়। প্রতিকার কালো ছায়া দূর হয়।
আরও পড়ুন: ইরার জন্য নতুন করে ফাঁদ পাতলো দীপা! সূর্যর দায়িত্ব পেতেই সেই ফাঁদে পা দিল ইরা! সবার সামনে উঠে এলো তার আসল পরিচয়!
শীর্ষার পাশে দাঁড়ালো শিমুল
সব মিটলে শিমুল সুচরিতা বিপাশা সবাই মিলে চলে যায় শীর্ষার শশুর বাড়ি। সেখানে গিয়ে তারা জানতে পারে, তাদের বন্ধুর কিছু বিকৃত ছবি ভাইরাল হয়েছে। কেউ তার ওপর রাগ করে তার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এমন জঘন্য কাজ করেছে। এই কাজের জন্য তার বন্ধুকেই দোষারোপ করছে তার শ্বশুর বাড়ি। পাশে দাঁড়ানোর বদলে তার দিকে আঙ্গুল তুলছে প্রত্যেকে। শিমুল বলে, আর কেউ পাশে থাকুক বা না থাকুক তার বান্ধবীরা সবসময় তার পাশে রয়েছে। তারা ঠিক শীর্ষাকে ন্যায্য বিচার পাইয়ে দেবে।





