একটা মেয়ে যখন নিজের পরিবার ছেড়ে অন্য কারোর হাত ধরে শ্বশুর বাড়ি চলে যায় তখন আশা করে তার সমস্ত ভালো খারাপের সঙ্গী হবে তার স্বামী। কিন্তু সেই আশা পূরণ হলো না জি বাংলা (Zee Bangla) চ্যানেলের বাস্তব কেন্দ্রিক ধারাবাহিক কার কাছে কই মনের কথার (Kar kache koi moner kotha) অন্যতম প্রধান চরিত্র শীর্ষার। তার স্বামী কঠিন সময়ে তার পাশে না দাঁড়িয়ে তাকে ক্রমাগত দোষারোপ করে আরো অন্ধকারের দিকে ঠেলে দিলো।
বর্তমানে জি বাংলা চ্যানেলে অনেক ধরনের ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে। তার মধ্যে যে ধারাবাহিকটি দর্শকদের সমাজে ঘটে চলা সত্য ঘটনা গুলিকে বা বলা ভালো বাস্তবতাকে নাটকীয়তার মোড়কে পরিবেশন করছে সেটি হল কার কাছে কই মনের কথা। সেই শুরু থেকে চরম বাস্তবকে ভক্তদের কাছে তুলে ধরছে এই মেগা। ইতিমধ্যেই এই ধারাবাহিকের শেষ পর্বের শুটিং সমাপ্ত হয়েছে। খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে এই ধারাবাহিক।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, এই ধারাবাহিকের যে কজন প্রধান চরিত্র রয়েছে তাদের প্রত্যেকেই নিজের জীবনের চাহিদাগুলোকে বুঝতে পেরেছে। সুচরিতা আর একটা সংসার গড়তে এগিয়ে চলেছে। বিপাশা নিজের জীবনটাকে একা একাই উপভোগ করছে। শিমুল নিজের স্বামী সংসার নিয়ে সুখে শান্তিতে রয়েছে। এমন অবস্থায় সমস্যায় পড়েছে শীর্ষা। তাকেও শ্বশুরবাড়ি থেকে মানসিক অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে। এই সময় তার পাশে তার পরিবার না দাঁড়ালেও, পাশে দাঁড়িয়েছে শিমুল এবং বাকি বান্ধবীরা।
শীর্ষা অফিসে চাকরি করে এটা তার শাশুড়ি মা ভালো চোখে দেখতেন না। এইজন্য তাদের বাড়িতে ঝামেলা লেগেই থাকতো। এইবার কোন এক শয়তান ব্যক্তি শীর্ষার ছবি বিকৃত করে তার মুখ খারাপ ছবিতে বসিয়ে তাকে বদনাম করার চেষ্টা করে। আর এর জন্য তার নিজের পরিবার এবং শ্বশুরবাড়ি প্রত্যেকেই দোষারোপ করে শীর্ষাকে। এমন অবস্থায় একমাত্র তার পাশে এসে দাঁড়ায় তার প্রতিবেশী বান্ধবীরা। তারা কথা দেয় তাকে এই বদনামের হাত থেকে রক্ষা করবে।
আরও পড়ুন: বড় চমক আসছে টিআরপিতে! বিপুল রেটিং নিয়ে কামব্যাক করবে জগদ্ধাত্রী, এগিয়ে আসবে কোন গোপনে মন ভেসেছেও
স্বামী সংসার ছেড়ে বেরিয়ে গেল শীর্ষা
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যায়, নিজের আত্মসম্মানকে সঙ্গী করে নিজের দমে একটা চাকরি করে শীর্ষা। সেটা কখনোই পছন্দ করেনি তার শ্বশুর বাড়ি। এইবার নিজের সেই আত্মসম্মানকে বজায় রাখতে আর পিছন ফিরে না তাকিয়ে শীর্ষা নিজের স্বামী সংসার ছেড়ে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে গেলো। যাওয়ার আগে সে তার স্বামীকে বলে, “তুমি আমায় বুঝিয়েছো যে আমি ঠিক অতটা একা। এখন তুমি চাইলেও আমি তোমার সাথে আর থাকতে চাই না।”





