বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে অনেক ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে। তবে তার মধ্যে বিশেষভাবে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha) ধারাবাহিকটি। রোজ সমাজের বিভিন্ন বাস্তব ঘটনাকে বিশেষ করে সমস্যা গুলিকে তুলে ধরে সেগুলোর সমাধান করে দর্শকদের অনুপ্রেরণা জুগিয়েছে এই ধারাবাহিক। এখন সবার সমস্ত সমস্যা মিটিয়ে অন্তিম পর্বে পা রেখেছে কার কাছে বই মনের কথা।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, শীর্ষা নিজের আত্মসম্মান নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। এদিকে ফিরে আসে পলাশ এবং বিয়ে হয়ে যায় তুতুলের। সবকিছু পূর্ণতার দিকেই এগোতে থাকে। সবাই ভালোবেসে ভালো থাকাটাকেই বেছে নেয়। সংসার থেকে প্রতীক্ষার মতন শয়তান মানুষগুলো দূর হয়ে যায়। এরপর সবাই যে যার মত নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। আর এগিয়ে যায় গল্প।
কার কাছে কই মনের কথা আজকের পর্ব ২১ জুন (Kar kache koi moner kotha Today Episode 21 June)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, গল্প এগিয়ে গেছে বেশ কয়েক বছর। এতগুলো বছর পর অনেক কিছুই বদলে গিয়েছে। তবে সেই সব কিছুই ইতিবাচক বদল। পুতুল আর তীর্থঙ্কর এখন শিমুলের কাছেই থাকে। পুতুল এখন নামকরা গায়িকা হয়েছে। তাকে দেখলে সবাই অটোগ্রাফ চায়। তারা অর্থাৎ শিমুল, সুচরিতা, বিপাশা এবং শীর্ষা প্রত্যেকে বহু বছর পর আবার মনের কথা আদান প্রদান করতে একসাথে দেখা করে।
সুখে রয়েছে চার বান্ধবী
শীর্ষা এখন চাকরি করছে পাশাপাশি সে মা হতে চলেছে। কিছুদিন পরেই তার কোলে জুড়ে এক ফুটফুটে সন্তান আস্তে চলেছে। অন্যদিকে সুচরিতা সঞ্জয়কে বিয়ে করে বিদেশে চলে গিয়েছে। সঞ্জয়ের সাথে টুইংকেলের সম্পর্ক এখন অনেক ভালো হয়েছে। বিপাশা মুম্বাইতে একটা বড়সড়ো কম্পানির এইচ আর হয়ে গিয়েছে। সেখানে সে ভীষণ ভালো দিনযাপন করছে। আর শিমুল নিজের চাকরি এবং সংসার দুই নিয়েন সুখে রয়েছে। পলাশের একটা বিয়ে হয়েছে আর সেই মেয়েটা ভীষণ ভালো।
আরও পড়ুন: টিআরপিতে বড়ো চমক! প্রথম পাঁচ থেকে বেরিয়ে গেলো গীতা LLB! প্রথম স্থানে অনড় ফুলকি!
মা হতে চলেছে শিমুল
তবে একটা সমস্যা থেকেই গিয়েছিল অনেকদিন ধরে। শিমুলের বাড়িতে অর্থাৎ তার শ্বশুরবাড়িতে একটা সন্তানের ভীষণ দরকার ছিল। শিমুল আর পরাগ মিলে অনেকদিন চেষ্টাও করেছে কিন্তু বিশেষ ফল পায়নি। তারা ডাক্তারের কাছে গিয়েছে এবং সবশেষে শিমুলের ইচ্ছে পূরণ হয়েছে। প্রথম সে তার চার বান্ধবীকে তার মা হওয়ার কথাটা জানায়। সবাই সেই কথা শুনে ভীষণ খুশি হয়। এরপর সেখানে পুতুল দি একটা সুন্দর গান করে। আর এই ভাবেই একসাথে হাতে হাত রেখে শেষ হয় কার কাছে করে মনের কথা।





