দীপার কাজে বাধার সৃষ্টি করলো ইরা! তাকে আটকাতে নিজের প্রাণ সংকটের মুখে ফেললো ইরা! 

বর্তমানে সূর্যর স্মৃতি ফেরানোর প্রাণপণ চেষ্টা করে চলেছে স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকের নায়িকা দীপা। একবার যদি সূর্যের স্মৃতি ফিরে তাহলে অনেক বড় বিপদে পড়ে যাবে ইরা। তাই, দীপাকে আটকাতে চরম পদক্ষেপ নিলো সে। জমে উঠেছে এই ধারাবাহিকের বর্তমান পর্বগুলি। খুব তাড়াতাড়ি ধারাবাহিকে আসতে চলেছে এক নতুন মোড়।

বর্তমান গল্প অনুযায়ী, ইরা সেনগুপ্ত বাড়িতে থেকে যাওয়ার জন্য একটা অনেক বড় পরিকল্পনা করে। সে সবাইকে বলে তার ক’র্ক’ট রোগ হয়েছে। ফলস্বরূপ বাড়ির অনেক সদস্য তার প্রতি নরম হয়ে যায়। তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চিন্তাভাবনা একটু হলেও দূর হয়। আর এই সুযোগটাই চেয়েছিল ইরা। এই বাড়িতে থাকতে পারলে তবে সে নিজের কাজ হাসিল করতে পারবে।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২২ জুন (Anurager Chowa Today Episode 22 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, পালক বাড়িতে আসা মাত্রই ভীষণভাবে ইরার পাশে থাকার চেষ্টা করে। পালক দীপাকে বলে, সে অনেক কষ্ট সহ্য করেছে। এবার তার একটু বিশ্রামের প্রয়োজন। সে কিছুদিন অজয় বাবুর সঙ্গে তার নিজের বাড়িতে ঘুরে আসতে পারে। এই কথা শুনে প্রতীক বলে, পালক ঠিক করার কেউ নয় যে দীপা কোথায় থাকবে আর কোথায় থাকবে না। দীপা এই বাড়িতেই থাকবে। আর এখান থেকে সে কোথাও যাবে না।

ডাক্তারের পরামর্শে নতুন পরিকল্পনা করলো দীপা

এরপর দেখা যায় ওই মানসিক স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্রের ডাক্তারের সাথে কথা বলতে থাকে দীপা। সেই ডাক্তার দীপাকে বলে, তাকে যে ওষুধটা দেওয়া হয়েছে সকালে খাওয়ানোর জন্য সেটা যেন দীপা সূর্যকে বিকেলেও খাওয়ায়। তারপর গোটা বিষয়টা ঘটায়। দীপাও তাই করে। সে ডাক্তারের পরামর্শ নিয়ে সূর্যকে সেই ওষুধটা খাওয়ায়, আর তারপরেই শুরু হয় আসল নাটক। ফাদার্স ডে অর্থাৎ পিতৃ দিবস উপলক্ষে সবাই নিজেদের মধ্যে একটা ছোট্ট অনুষ্ঠান পালন করে। আর সেখানেই সূর্যর স্মৃতি ফেরানোর চেষ্টা করে দীপা।

সব স্মৃতি মনে পড়ছে সূর্যর

সোনা রুপাকে তাদের স্কুলের প্রোগ্রামের মতন করে সাজিয়ে নাচ করানো হয়। আর পেছনের বড় পর্দায় সূর্যের পুরনো ছবি ভিডিও একটার পর একটা চালানো হয়। এসব দেখে হালকা হালকা সূর্যের সব স্মৃতি মনে পড়তে থাকে। মাঝে ইরা বাধা দিতে এলে, দীপা জানায় সে ডাক্তারের পরামর্শ নিয়েই সবকিছু করছে। দীপার এই কাজকর্ম দেখে ভয় পেয়ে যায় ইরা। সে ঠিক করে, এভাবে সূর্যের স্মৃতি ফিরতে দেওয়া চলবে না, তার আগেই সূর্যকে নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে হবে তাকে। লুকিয়ে লুকিয়ে একটা ওষুধ খেয়ে নেয়। যেটা এই গোটা বিষয়টাকে আটকাতে সাহায্য করবে।