বর্তমানে বাংলা বিনোদনের (Bengali Entertainment) জনপ্রিয় চ্যানেল গুলির মধ্যে একেবারে প্রথম সারিতে অবস্থান করছে স্টার জলসা (Star Jalsha)। এই চ্যানেলে অনেক ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে, তবে তার মধ্যে বেশ জমজমাট হয়ে উঠেছে কয়েক মাস আগে শুরু হওয়া তোমাদের রানী (Tomader Rani) ধারাবাহিকটি। শুরু থেকেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা দেখবার মতন। শুরু শুরুতে টিআরপিতেও প্রতিদিন স্লট জিততো এই ধারাবাহিক। এখানে নায়ক এবং নায়িকার দুজনেই ধারাবাহিকের পর্দায় নবাগত। এখানে নায়কের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা অর্কপ্রভ রায় (Arkaprovo Roy) এবং নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী অভিকা মালাকারকে (Avika Malakar)।
টেলিভিশনের (Bengali Television) পর্দায় এরা একেবারে নতুন একটি জুটি যারা খুব তাড়াতাড়ি ভক্তদের মনে একটা পাকাপাকি জায়গা তৈরি করে ফেলেছে। এই ধারাবাহিকের উএসপি হলো গল্প বা প্লট। সমাজ যেখানে মেয়েদের প্রতিটা পদক্ষেপে একটা করে বাধার সৃষ্টি করেছে সেখানে এই ধারাবাহিকের নায়িকা বিশ্বাস করে একসাথে সবকিছু করা যায়। ধারাবাহিকের নায়িকা রানী প্রতিজ্ঞা করে সে ডাক্তার হবে একই সাথে সংসার সামলাবে এবং বাচ্চা প্রতিপালন করবে। কিন্তু তারপর ঘটে যায় অনেক বড় দুর্ঘটনা, যার ফলে আলাদা হয়ে যায় দুর্জয় আর রানী। কিন্তু বর্তমানে আবার একই ছাদের নিচে এসে দাঁড়িয়েছে তারা।
তোমাদের রানী আজকের পর্ব ২২ জুন (Tomader Rani Today Episode 22 June)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রানীর ফোন কল করে আদিত্য। সে ফোন করে বলে, পেশেন্টের অবস্থা খুবই খারাপ। কিন্তু রানী সেই সময় ঘরে না থাকায় ফোনটা ধরে দুর্জয়। সে কোন কথা বলে না শুধুমাত্র ওপারের মানুষটার বলা কথাগুলো শুনতে থাকে। আদিত্যবাবু যখন বারবার সেই রোগীর অসুস্থতার কথা তাকে জানায়, দুর্জয় বোঝার চেষ্টা করে কার কথা বলছেন তিনি। ঠিক তখনই সেখানে চলে আসে রানী আর দুর্জয়ের কাছ থেকে ফোনটা নিয়ে নেয়।
এরপর ফোনটা নিয়ে সে তাড়াতাড়ি এক সাইডে চলে যায়। সেখানে গিয়ে রানী আদিত্যবাবুকে বলে, “আপনাকে আমি একটা ইনজেকশন দিয়ে এসেছিলাম মনে আছে? ওটা এখনই পিকলুকে দিয়ে দিন। তাহলেই সব স্বাভাবিক হয়ে যাবে। ভয় পাবেন না আপনি ঠিক পারবেন।” ফোনটা রাখতেই দুর্জয় রানীকে প্রশ্ন করে কে ফোন করেছিল? কিন্তু রানী কোন উত্তর দিতে চায় না। এরপর দুর্জয় রানীর উপর জোর জবরদস্তি করা শুরু করে। তবে রানী দুর্জয়কে তার উচিত জবাব দেয়।
আরও পড়ুন: নৃপেণকে ধরতে ফাঁদ পাতলো গীতা! নিজের অধিকার ছিনিয়ে নিতে উদ্যত গিনি! কৃপাণকে উচিত শিক্ষা দিলো গীতা!
রানী দুর্জয়ের ডিভোর্স করাচ্ছে পিংকি
এর মাঝে সকাল হতেই পিংকি শুকলার কাছে এক উকিলকে নিয়ে এসে হাজির করে। সেই উকিল প্রায় ২০০ জনের বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছে। পিংকি আর কোনোভাবেই দেরি করতে চায় না। সে যত তাড়াতাড়ি সম্ভব দুর্জয় আর রানীর বিবাহ বিচ্ছেদ ঘটাতে চায়। শুক্লা ঠাকুরের কাছে বলে, সে চায়নি এমনটা হোক কিন্তু সে তার ছেলের কষ্ট আর চোখে দেখতে পারছে না। এদিকে আড়াল থেকে সবটাই জেনে যায় রিতম। সে ঠিক করে, কোনভাবেই ওদের দুজনের ডিভোর্স সে হতে দেবে না। এর জন্য তাকে যেটা করতে হয়, সে করবে।





